মোহাম্মদপুরে সড়কে মিললো মানুষের মাথার খুলি-হাড়

রাজধানীর মোহাম্মদপুরের একটি সড়ক থেকে মানুষের মাথার একটি খুলিসহ বেশকিছু হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) বিকেল ৫টার দিকে খবর পেয়ে মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ের ২ নম্বর সড়ক থেকে খুলি ও হাড় উদ্ধার করা হয় বলে জানান মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আখতারুজ্জামান সরকার। তিনি জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে কাদেরাবাদ হাউজিংয়ের ব্লক-সি এর একটি বাড়ির সামনের বৈদ্যুতিক খুঁটির সামনে থেকে মাথার খুলিসহ হাড়ের বেশকিছু অংশ উদ্ধার করা হয়েছে। এগুলো দেখতে অনেক পুরোনো মনে হয়েছে। আশপাশের কেউ এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি বলেও জানান তিনি। এসআই আখতারুজ্জামান আরও বলেন, যেখানে এগুলো পাওয়া গেছে সেখানে সিসিটিভি ক্যামেরা নেই। আমরা আশপাশে খোঁজ-খবর নিচ্ছি। টিটি/এমএমকে

মোহাম্মদপুরে সড়কে মিললো মানুষের মাথার খুলি-হাড়

রাজধানীর মোহাম্মদপুরের একটি সড়ক থেকে মানুষের মাথার একটি খুলিসহ বেশকিছু হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) বিকেল ৫টার দিকে খবর পেয়ে মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ের ২ নম্বর সড়ক থেকে খুলি ও হাড় উদ্ধার করা হয় বলে জানান মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আখতারুজ্জামান সরকার।

তিনি জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে কাদেরাবাদ হাউজিংয়ের ব্লক-সি এর একটি বাড়ির সামনের বৈদ্যুতিক খুঁটির সামনে থেকে মাথার খুলিসহ হাড়ের বেশকিছু অংশ উদ্ধার করা হয়েছে। এগুলো দেখতে অনেক পুরোনো মনে হয়েছে। আশপাশের কেউ এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি বলেও জানান তিনি।

এসআই আখতারুজ্জামান আরও বলেন, যেখানে এগুলো পাওয়া গেছে সেখানে সিসিটিভি ক্যামেরা নেই। আমরা আশপাশে খোঁজ-খবর নিচ্ছি।

টিটি/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow