মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরে চুরির এক অভিনব ঘটনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, এলাকার নিরাপত্তা জোরদারে নিজের উদ্যোগে স্থাপন করা সিসি ক্যামেরাও চোরের হাত থেকে রক্ষা পায়নি। শুক্রবার (১৯ জুন) বিকেলে মোহাম্মদপুরের রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা-১৩ আসনের নাগরিকদের অংশগ্রহণে আয়োজিত এক উন্মুক্ত টাউন হল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ববি হাজ্জাজ বলেন, এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে তিনি নিজ উদ্যোগে কয়েকটি সিসি ক্যামেরা স্থাপন করেছিলেন। তবে দুঃখজনকভাবে সেগুলো বসানোর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই চুরি হয়ে যায়। এই ঘটনা এলাকায় নিরাপত্তা পরিস্থিতির বাস্তব চিত্র তুলে ধরে বলে মন্তব্য করেন তিনি। স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, মোহাম্মদপুরে সম্প্রতি চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, চুরি ও ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে পরিস্থিতির উন্নতি সম্ভব নয়; অপরাধ দমনে সাধারণ মানুষকেও সক্রিয়ভাবে অংশ নিতে হবে। তিনি আরও জানান, সম্প্রত

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরে চুরির এক অভিনব ঘটনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, এলাকার নিরাপত্তা জোরদারে নিজের উদ্যোগে স্থাপন করা সিসি ক্যামেরাও চোরের হাত থেকে রক্ষা পায়নি।

শুক্রবার (১৯ জুন) বিকেলে মোহাম্মদপুরের রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা-১৩ আসনের নাগরিকদের অংশগ্রহণে আয়োজিত এক উন্মুক্ত টাউন হল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে তিনি নিজ উদ্যোগে কয়েকটি সিসি ক্যামেরা স্থাপন করেছিলেন। তবে দুঃখজনকভাবে সেগুলো বসানোর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই চুরি হয়ে যায়। এই ঘটনা এলাকায় নিরাপত্তা পরিস্থিতির বাস্তব চিত্র তুলে ধরে বলে মন্তব্য করেন তিনি।

স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, মোহাম্মদপুরে সম্প্রতি চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, চুরি ও ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে পরিস্থিতির উন্নতি সম্ভব নয়; অপরাধ দমনে সাধারণ মানুষকেও সক্রিয়ভাবে অংশ নিতে হবে।

তিনি আরও জানান, সম্প্রতি তার সহকর্মী নুর ইসলাম নিরাপত্তাহীনতার কারণে হামলার শিকার হয়েছেন। এসব অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে দ্রুত ‘কমিউনিটি পুলিশিং ব্যবস্থা’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই এ-সংক্রান্ত একটি কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।

এ সময় ববি হাজ্জাজ বলেন, এলাকায় পুলিশের টহল কার্যক্রম আরও জোরদার করার চেষ্টা চলছে। তবে স্থায়ী সমাধানের জন্য নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন ও কার্যকর সমন্বয় প্রয়োজন। অপরাধীদের সতর্ক করে তিনি বলেন, মোহাম্মদপুরে কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি বা দখলদারিত্ব বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনগণের যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow