মৌচাক-মগবাজারে যানজটের কবলে পরীক্ষার্থীরা, কেন্দ্রে পৌঁছাতে ভোগান্তি

সকাল ১০টা থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আজ (বৃহস্পতিবার)। এর আগে কেন্দ্রে প্রবেশ শুরু করেছেন পরীক্ষার্থীরা। যানযট আর অভিভাবকদের ভিড়ের কারণে কেন্দ্রে পৌঁছাতে ভোগান্তি পোহাতে হচ্ছে পরীক্ষার্থীদের। বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, মৌচাক-মগবাজার এলাকায় তীব্র যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন এই কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে আসা শত শত পরীক্ষার্থী। এদিন সকাল ৯টা থেকেই মৌচাক, মগবাজার, মালিবাগ, শান্তিনগর ও আশপাশের সড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। অনেক পরীক্ষার্থী বাস, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা থেকে নেমে হেঁটে যাচ্ছেন। অনেককেই আবার দৌড়ে পরীক্ষাকেন্দ্রের দিকে রওয়ানা দিতে দেখা গেছে। পরীক্ষার্থীদের অভিভাবকরা জানান, পরীক্ষা শুরুর অনেক আগেই বাসা থেকে বের হলেও যানজটের কারণে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছানো নিয়ে বাড়তি বেগ পেতে হচ্ছে। শাহীন হোসেন নামে এক অভিভাবক জাগো নিউজকে বলেন, আমার মেয়ে এসেছে পরীক্ষা দিতে। মালিবাগ নেমে প্রায় ১০ মিনিট হাঁটতে হয়েছে। অন্যদিকে, টিপটিপ বৃষ্টি আর গরম তো আছেই। অন্তত যানযট নিয়ন্ত্রণ করা গেলে বাচ্চারা শান্তিতে আসতে পার‍ত

মৌচাক-মগবাজারে যানজটের কবলে পরীক্ষার্থীরা, কেন্দ্রে পৌঁছাতে ভোগান্তি

সকাল ১০টা থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আজ (বৃহস্পতিবার)। এর আগে কেন্দ্রে প্রবেশ শুরু করেছেন পরীক্ষার্থীরা। যানযট আর অভিভাবকদের ভিড়ের কারণে কেন্দ্রে পৌঁছাতে ভোগান্তি পোহাতে হচ্ছে পরীক্ষার্থীদের।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, মৌচাক-মগবাজার এলাকায় তীব্র যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন এই কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে আসা শত শত পরীক্ষার্থী।

এদিন সকাল ৯টা থেকেই মৌচাক, মগবাজার, মালিবাগ, শান্তিনগর ও আশপাশের সড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। অনেক পরীক্ষার্থী বাস, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা থেকে নেমে হেঁটে যাচ্ছেন। অনেককেই আবার দৌড়ে পরীক্ষাকেন্দ্রের দিকে রওয়ানা দিতে দেখা গেছে।

jagonews24.com

পরীক্ষার্থীদের অভিভাবকরা জানান, পরীক্ষা শুরুর অনেক আগেই বাসা থেকে বের হলেও যানজটের কারণে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছানো নিয়ে বাড়তি বেগ পেতে হচ্ছে।

শাহীন হোসেন নামে এক অভিভাবক জাগো নিউজকে বলেন, আমার মেয়ে এসেছে পরীক্ষা দিতে। মালিবাগ নেমে প্রায় ১০ মিনিট হাঁটতে হয়েছে। অন্যদিকে, টিপটিপ বৃষ্টি আর গরম তো আছেই। অন্তত যানযট নিয়ন্ত্রণ করা গেলে বাচ্চারা শান্তিতে আসতে পার‍তো।

আরএএস/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow