মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন
রাজধানীর মৌচাক এলাকায় স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. বিল্লাল হোসেন তালুকদারকে (৫৭) হত্যা করা হয়েছে। সোমবার (৮ জুন) রাত সোয়া ৮টার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের সামনের রাস্তায় তাকে ছুরিকাঘাত করা হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। ডিএমপির রমনা জোনের সহকারি কমিশনার মো. মাজহারুল ইসলাম বলেন, ছুরিকাঘাতে বিল্লাল হোসেন মারা গেছেন। হত্যায় জড়াতদের সনাক্তে কাজ করছে পুলিশ। নিহত বিল্লালের ভাগ্নে পরিচয় দিয়ে মোবারক হোসেন আকাশ নামের একজন বলেন, ‘সন্ধ্যার পরে আমাকে আটকে মামাকে (বিল্লাল হোসেন) খবর দেয় বাবুর লোকজন। মামা কথা বলতে আসে। কথা চলার মাঝখানে একজন আমাকে হকিস্টিক দিয়ে মারে। পরে বাবু ছুরি নিয়ে আমাকে মারতে পারছে। আমি সরে যাওয়ায় লাগেনি। বাবুর কাছ থেকে রাজিবুল ছুরি নিয়ে মামার বুকে আঘাত করে। ডান পাশে আঘাত লাগে। হাসপাতালে নেয়ার পর ডাক্তার বলেছে, ফুসফুস ফুটো হয়ে মারা গেছে।’ বাবু স্থানীয় যুবদলের রাজনীতি করে বলে জানান আকাশ। তিনি বলেন, ‘সিরাজ নামে বাবুর এক লোক আছে। সে ফুটপাতে চাঁদা নিতে আসছিল। আমি বাধা দেই। বলি, আপনা
রাজধানীর মৌচাক এলাকায় স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. বিল্লাল হোসেন তালুকদারকে (৫৭) হত্যা করা হয়েছে।
সোমবার (৮ জুন) রাত সোয়া ৮টার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের সামনের রাস্তায় তাকে ছুরিকাঘাত করা হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
ডিএমপির রমনা জোনের সহকারি কমিশনার মো. মাজহারুল ইসলাম বলেন, ছুরিকাঘাতে বিল্লাল হোসেন মারা গেছেন। হত্যায় জড়াতদের সনাক্তে কাজ করছে পুলিশ।
নিহত বিল্লালের ভাগ্নে পরিচয় দিয়ে মোবারক হোসেন আকাশ নামের একজন বলেন, ‘সন্ধ্যার পরে আমাকে আটকে মামাকে (বিল্লাল হোসেন) খবর দেয় বাবুর লোকজন। মামা কথা বলতে আসে। কথা চলার মাঝখানে একজন আমাকে হকিস্টিক দিয়ে মারে। পরে বাবু ছুরি নিয়ে আমাকে মারতে পারছে। আমি সরে যাওয়ায় লাগেনি। বাবুর কাছ থেকে রাজিবুল ছুরি নিয়ে মামার বুকে আঘাত করে। ডান পাশে আঘাত লাগে। হাসপাতালে নেয়ার পর ডাক্তার বলেছে, ফুসফুস ফুটো হয়ে মারা গেছে।’
বাবু স্থানীয় যুবদলের রাজনীতি করে বলে জানান আকাশ। তিনি বলেন, ‘সিরাজ নামে বাবুর এক লোক আছে। সে ফুটপাতে চাঁদা নিতে আসছিল। আমি বাধা দেই। বলি, আপনারে না এলাকায় ঢুকতে নিষেধ করা হইছে। এই কথা বলার পর সিরাজের সাথে হালকা মারামারি হয়। সিরাজ গিয়া পোলাপান নিয়ে আসে। আমারে আটকিয়ে বাবুর কাছে নিয়ে যায়। বাবু এরপর মামাকে খবর দেয়।’
স্থানীয় সূত্রে জানা গেছে, বিল্লাল চব্বিশের গণঅভ্যুত্থানের পর ‘সোহাগ’ বাসের কাউন্টারে হামলা করে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদ হারান। তখন তাকে দল থেকেও বহিস্কার করা হয়। পরে অবশ্য বহিস্কারাদেশ প্রত্যাহার করে নেয় দল। নতুন কমিটিতেও তিনি সভাপতি পদ প্রত্যাশি ছিলেন তিনি।
নিহত বিল্লাল হোসেন রাজনীতির পাশাপাশি ইট বালুর ব্যবসা করতেন বলে জানিয়েছে স্বজনরা। তার বাসা মালিবাগ বাগানবাড়ি এলাকায়।
What's Your Reaction?