মৌলভীবাজার-১ আসনে এগিয়ে বিএনপি
মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী নাসির উদ্দীন মিঠু। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়েছে। এ আসনে ১১৩টি ভোটকেন্দ্র রয়েছে । এর মধ্যে বেসরকারিভাবে ৪৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে নাসির উদ্দীন মিঠু পেয়েছেন ৪১ হাজার ৮১৯ ভোট। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম পেয়েছেন ২৩ হাজার ৮০৮ ভোট। এতে বিএনপির এ প্রার্থী ১৮ হাজার ১১ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের ভোটার সংখ্যা ৩ লাখ ৩১ হাজার ২৫৪ জন। এর মধ্যে একটি পৌরসভা ও ১০টি ইউপি নিয়ে গঠিত বড়লেখা উপজেলায় ভোটার ২ লাখ ৯ হাজার ৫৯১। অন্যদিকে ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত জুড়ী উপজেলার ভোটার ১ লাখ ২১ হাজার ৬৬৩ জন।
মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী নাসির উদ্দীন মিঠু। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়েছে।
এ আসনে ১১৩টি ভোটকেন্দ্র রয়েছে । এর মধ্যে বেসরকারিভাবে ৪৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।
ঘোষিত ফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে নাসির উদ্দীন মিঠু পেয়েছেন ৪১ হাজার ৮১৯ ভোট।
অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম পেয়েছেন ২৩ হাজার ৮০৮ ভোট। এতে বিএনপির এ প্রার্থী ১৮ হাজার ১১ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের ভোটার সংখ্যা ৩ লাখ ৩১ হাজার ২৫৪ জন। এর মধ্যে একটি পৌরসভা ও ১০টি ইউপি নিয়ে গঠিত বড়লেখা উপজেলায় ভোটার ২ লাখ ৯ হাজার ৫৯১। অন্যদিকে ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত জুড়ী উপজেলার ভোটার ১ লাখ ২১ হাজার ৬৬৩ জন।
What's Your Reaction?