ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ
টস করার জন্য বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম প্রস্তুত। তখনই ছুটে গেলেন টাইগার হেড কোচ ফিল সিমন্স। মিরাজের সঙ্গে কথা বললেন, এরপর ম্যাচ রেফারির সঙ্গেও কথা বললেন, টিম লিস্টও বদলে গেলো!। কি হলো বোঝা যাচ্ছিল না। তবে সেটাই পরিস্কার হলো কিছুক্ষণ পর। শেষ মুহূর্তের চোটে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন মোস্তাফিজুর রহমান। এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘মোস্তাফিজ ওয়ার্মআপের সময়ে ডান হাটুতে অসস্তি বোধ করেছে। ঠিক টসের আগে এই ডিসিশনটা নেওয়া হয়েছে যে সে আজ খেলছে না। শরিফুল খেলছে তার জায়গায়।’ মোস্তাফিজের চোটে টানা তিন ম্যাচ পর একাদশে বদল আসলো বাংলাদেশের। গত মাসে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচেই একই একাদশ নিয়ে খেলেছে টাইগাররা। পুরো সিরিজ ডাগআউটে কাটানো শরিফুল এবার সুযোগ পেলেন। এর আগে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে আগে ফিল্ডিং করতে নেমেছে বাংলাদেশ। বোলিংয়ে শুরুটা করেছেন তাসকিন আহমেদ। আর নিউজিল্যান্ডের হয়ে ওপেন করতে নেমেছেন হেনরি নিকোলস
টস করার জন্য বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম প্রস্তুত। তখনই ছুটে গেলেন টাইগার হেড কোচ ফিল সিমন্স। মিরাজের সঙ্গে কথা বললেন, এরপর ম্যাচ রেফারির সঙ্গেও কথা বললেন, টিম লিস্টও বদলে গেলো!। কি হলো বোঝা যাচ্ছিল না। তবে সেটাই পরিস্কার হলো কিছুক্ষণ পর। শেষ মুহূর্তের চোটে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন মোস্তাফিজুর রহমান।
এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘মোস্তাফিজ ওয়ার্মআপের সময়ে ডান হাটুতে অসস্তি বোধ করেছে। ঠিক টসের আগে এই ডিসিশনটা নেওয়া হয়েছে যে সে আজ খেলছে না। শরিফুল খেলছে তার জায়গায়।’
মোস্তাফিজের চোটে টানা তিন ম্যাচ পর একাদশে বদল আসলো বাংলাদেশের। গত মাসে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচেই একই একাদশ নিয়ে খেলেছে টাইগাররা। পুরো সিরিজ ডাগআউটে কাটানো শরিফুল এবার সুযোগ পেলেন।
এর আগে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে আগে ফিল্ডিং করতে নেমেছে বাংলাদেশ। বোলিংয়ে শুরুটা করেছেন তাসকিন আহমেদ। আর নিউজিল্যান্ডের হয়ে ওপেন করতে নেমেছেন হেনরি নিকোলস ও নিক কেরি।
এসকেডি/আইএন/জেআইএম
What's Your Reaction?