ম্যাচ শেষ হতেই দ্রুত হাসপাতালে নেওয়া হলো মিরাজকে

মাথায় আঘাত লাগার পর অসুস্থ হয়েছেন, বমি করেছেন। তবু মাঠ ছেড়ে যাননি মেহেদী হাসান মিরাজ। বীরের মতো উঠে দাঁড়িয়েছেন, এরপর বাংলাদেশের জয় নিশ্চিত করে তবেই মাঠ ছেড়েছেন। তবে আঘাত গুরুতর হওয়ায় ম্যাচ শেষ হতেই মিরাজকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যে কারণে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও আসতে পারেননি মিরাজ। তার জায়গায় এসেছিলেন সহঅধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৩৪তম ওভারে অস্ট্রেলিয়ান পেসার নাথান এলিসের বাউন্সার আঘাত করে মিরাজের মাথায়। মাঠের মাঝখানে শুয়ে পড়েন তিনি। নিয়ে যাওয়া হয় স্ট্রেচারও। বাংলাদেশ তো বটেই, অস্ট্রেলিয়ার ফিজিও ছুটে আসেন মাঠে। বেশ কিছুক্ষণ ধরে মাঠেই চিকিৎসা চলে মিরাজের। গ্যালারি থেকে প্রেস বক্স সবখানেই হুট করে আতঙ্কিত পরিবেশ তৈরি হয়। যদিও এর কিছুক্ষণ পর উঠে দাঁড়ান মিরাজ, ম্যাচ শেষ করেন ছক্কা হাঁকিয়ে। তখন নামের পাশে জ্বলজ্বল করছে গুরুত্বপূর্ণ ২২ বলে ২২ রানের ইনিংস। সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদ জানিয়েছিলেন, মিরাজের অবস্থার উন্নতি হয়েছে। তবে সংবাদ সম্মেলন শেষ হতেই জানা গেলো, এর মধ্যে মিরাজকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এসকেডি/এমএমআর

ম্যাচ শেষ হতেই দ্রুত হাসপাতালে নেওয়া হলো মিরাজকে

মাথায় আঘাত লাগার পর অসুস্থ হয়েছেন, বমি করেছেন। তবু মাঠ ছেড়ে যাননি মেহেদী হাসান মিরাজ। বীরের মতো উঠে দাঁড়িয়েছেন, এরপর বাংলাদেশের জয় নিশ্চিত করে তবেই মাঠ ছেড়েছেন।

তবে আঘাত গুরুতর হওয়ায় ম্যাচ শেষ হতেই মিরাজকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যে কারণে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও আসতে পারেননি মিরাজ। তার জায়গায় এসেছিলেন সহঅধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

৩৪তম ওভারে অস্ট্রেলিয়ান পেসার নাথান এলিসের বাউন্সার আঘাত করে মিরাজের মাথায়। মাঠের মাঝখানে শুয়ে পড়েন তিনি। নিয়ে যাওয়া হয় স্ট্রেচারও।

বাংলাদেশ তো বটেই, অস্ট্রেলিয়ার ফিজিও ছুটে আসেন মাঠে। বেশ কিছুক্ষণ ধরে মাঠেই চিকিৎসা চলে মিরাজের। গ্যালারি থেকে প্রেস বক্স সবখানেই হুট করে আতঙ্কিত পরিবেশ তৈরি হয়। যদিও এর কিছুক্ষণ পর উঠে দাঁড়ান মিরাজ, ম্যাচ শেষ করেন ছক্কা হাঁকিয়ে। তখন নামের পাশে জ্বলজ্বল করছে গুরুত্বপূর্ণ ২২ বলে ২২ রানের ইনিংস।

সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদ জানিয়েছিলেন, মিরাজের অবস্থার উন্নতি হয়েছে। তবে সংবাদ সম্মেলন শেষ হতেই জানা গেলো, এর মধ্যে মিরাজকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এসকেডি/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow