ম্যারাডোনাকে দিয়ে শুরু, মেসির জাদুতে আবেগী জায়েদ খান

ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে। প্রিয় দল আর্জেন্টিনার দুর্দান্ত জয় উদযাপনে যখন সামাজিক যোগাযোগমাধ্যম সরব, তখন সেই আনন্দে শামিল হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই অভিনেতা আর্জেন্টিনার জয় উপলক্ষে দিয়েছেন এক আবেগঘন স্ট্যাটাস। বুধবার (১৭ জুন) আর্জেন্টিনার ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন জায়েদ খান। সেখানে তিনি ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা এবং বর্তমান তারকা লিওনেল মেসির প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করেন। স্ট্যাটাসে জায়েদ খান লেখেন, ‘অভিনন্দন আর্জেন্টিনা। ম্যারাডোনার জন্যই আজকে ফুটবল ভালোবাসি, আর্জেন্টিনাকে ভালোবাসি। অসাধারণ লিওনেল মেসি।’ তার এই সংক্ষিপ্ত কিন্তু আবেগঘন বার্তা মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে। পোস্টে অসংখ্য অনুসারী মন্তব্য করে আর্জেন্টিনার জয়ের আনন্দ ভাগাভাগি করেন। কেউ মেসির প্রশংসা করেছেন, কেউ আবার ম্যারাডোনার স্মৃতিচারণ করে নিজেদের আবেগ প্রকাশ করেছেন। ফুটবলপ্রেমীদের কাছে ম্যারাডোনা শুধুমাত্র একজন খেলোয়াড় নন, বরং একটি আবেগের নাম। সেই আবেগ থেকেই আর্জেন্টিনার প্র

ম্যারাডোনাকে দিয়ে শুরু, মেসির জাদুতে আবেগী জায়েদ খান

ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে। প্রিয় দল আর্জেন্টিনার দুর্দান্ত জয় উদযাপনে যখন সামাজিক যোগাযোগমাধ্যম সরব, তখন সেই আনন্দে শামিল হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই অভিনেতা আর্জেন্টিনার জয় উপলক্ষে দিয়েছেন এক আবেগঘন স্ট্যাটাস।

বুধবার (১৭ জুন) আর্জেন্টিনার ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন জায়েদ খান। সেখানে তিনি ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা এবং বর্তমান তারকা লিওনেল মেসির প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করেন।

স্ট্যাটাসে জায়েদ খান লেখেন, ‘অভিনন্দন আর্জেন্টিনা। ম্যারাডোনার জন্যই আজকে ফুটবল ভালোবাসি, আর্জেন্টিনাকে ভালোবাসি। অসাধারণ লিওনেল মেসি।’

তার এই সংক্ষিপ্ত কিন্তু আবেগঘন বার্তা মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে। পোস্টে অসংখ্য অনুসারী মন্তব্য করে আর্জেন্টিনার জয়ের আনন্দ ভাগাভাগি করেন। কেউ মেসির প্রশংসা করেছেন, কেউ আবার ম্যারাডোনার স্মৃতিচারণ করে নিজেদের আবেগ প্রকাশ করেছেন।

ফুটবলপ্রেমীদের কাছে ম্যারাডোনা শুধুমাত্র একজন খেলোয়াড় নন, বরং একটি আবেগের নাম। সেই আবেগ থেকেই আর্জেন্টিনার প্রতি নিজের ভালোবাসার সূত্র খুঁজে পেয়েছেন জায়েদ খান। তার ভাষায়, ফুটবলের প্রতি ভালোবাসা শুরু হয়েছিল ম্যারাডোনাকে দেখে, আর সেই ভালোবাসা আজও বহন করে চলেছেন তিনি।

জায়েদের পোস্টটি প্রকাশের পর ভক্তরা মন্তব্যে লিখেছেন, ‘ম্যারাডোনা থেকে মেসি আর্জেন্টিনার প্রতি ভালোবাসার গল্প একই রয়ে গেছে।’

আবার কেউ লিখেছেন, ‘জায়েদ ভাই, আপনিও যে আর্জেন্টিনার এত বড় সমর্থক, তা আজ আরও ভালোভাবে জানা গেল।’

বিশ্বকাপের শুরুতেই আর্জেন্টিনার জয় যেমন সমর্থকদের উচ্ছ্বসিত করেছে, তেমনি সেই আনন্দ ছড়িয়ে পড়েছে দেশের তারকাদের মাঝেও। আর সেই তালিকায় যুক্তরাষ্ট্রে বসেই নিজের আবেগ প্রকাশ করে আলোচনায় এসেছেন জায়েদ খান।

 

এমআই/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow