ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে নগরীর গণপূর্ত ভবনে স্থাপিত অস্থায়ী কার্যালয়ে গণপূর্ত বিভাগের কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।  দায়িত্ব গ্রহণ করে মোতাহার হোসেন তালুকদার বলেন, পরিকল্পিত নগর গড়ে তোলার গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। এ জন্য আমি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।  তিনি আরও বলেন, প্রশাসন, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের মানুষের সহযোগিতায় ময়মনসিংহকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার জন্য কাজ করব। পাশাপাশি বিভাগীয় শহর হিসেবে ময়মনসিংহের সার্বিক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এর আগে গণপূর্ত ভবন প্রাঙ্গণে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নবনিযুক্ত চেয়ারম্যান। এ সময় তিনি পরিকল্পিত নগর উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে নগরীর গণপূর্ত ভবনে স্থাপিত অস্থায়ী কার্যালয়ে গণপূর্ত বিভাগের কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। 

দায়িত্ব গ্রহণ করে মোতাহার হোসেন তালুকদার বলেন, পরিকল্পিত নগর গড়ে তোলার গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। এ জন্য আমি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

তিনি আরও বলেন, প্রশাসন, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের মানুষের সহযোগিতায় ময়মনসিংহকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার জন্য কাজ করব। পাশাপাশি বিভাগীয় শহর হিসেবে ময়মনসিংহের সার্বিক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এর আগে গণপূর্ত ভবন প্রাঙ্গণে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নবনিযুক্ত চেয়ারম্যান। এ সময় তিনি পরিকল্পিত নগর উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাস, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েত উল্লাহ, দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১১ জুন সরকার মোতাহার হোসেন তালুকদারকে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর ধারা ৮(১) অনুসারে অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মসম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য গ্রেড-২ মর্যাদায় তাকে চুক্তিভিত্তিক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে চলতি বছরের ১২ জানুয়ারি সরকার প্রজ্ঞাপন জারির মাধ্যমে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করে। নবগঠিত এ সংস্থার মাধ্যমে বিভাগীয় শহর ময়মনসিংহের পরিকল্পিত নগরায়ণ ও অবকাঠামোগত উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow