ময়মনসিংহে অবৈধ সিসা কারখানা উচ্ছেদ, জরিমানা আড়াই লাখ টাকা

ময়মনসিংহ সদর উপজেলার চক শ্যামরামপুর এলাকায় পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে ওঠা একটি অবৈধ সিসা গলানোর কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার, ৯ জুন, এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাঃ সাব্বির হুসাইন।মোবাইল কোর্ট পরিচালনাকালে কারখানাটির কার্যক্রম পরিদর্শন করে দেখা যায়, কোনো ধরনের পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই সেখানে সিসা গলানোর কাজ চলছিল। ফলে আশপাশের পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছিল এবং এলাকাবাসী দীর্ঘদিন ধরে নানা ভোগান্তির শিকার হচ্ছিলেন। এ ঘটনায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(গ) ধারা লঙ্ঘনের দায়ে দায়ের করা দুটি পৃথক মামলায় দুই ব্যক্তিকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযান চলাকালে নদীতীরবর্তী এলাকায় অবৈধভাবে স্থাপিত অস্থায়ী সিসা কারখানাটি সম্পূর্ণ উচ্ছেদ করা হয়। পাশাপাশি সিসা গলানোর কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও সরঞ্জাম জব্দ করা হয়েছে, যাতে ভবিষ্যতে একই স্থানে পুনরায় এ ধরনের কার্যক্রম পরিচালনা করা

ময়মনসিংহে অবৈধ সিসা কারখানা উচ্ছেদ, জরিমানা আড়াই লাখ টাকা

ময়মনসিংহ সদর উপজেলার চক শ্যামরামপুর এলাকায় পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে ওঠা একটি অবৈধ সিসা গলানোর কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার, ৯ জুন, এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাঃ সাব্বির হুসাইন।

মোবাইল কোর্ট পরিচালনাকালে কারখানাটির কার্যক্রম পরিদর্শন করে দেখা যায়, কোনো ধরনের পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই সেখানে সিসা গলানোর কাজ চলছিল। ফলে আশপাশের পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছিল এবং এলাকাবাসী দীর্ঘদিন ধরে নানা ভোগান্তির শিকার হচ্ছিলেন। এ ঘটনায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(গ) ধারা লঙ্ঘনের দায়ে দায়ের করা দুটি পৃথক মামলায় দুই ব্যক্তিকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে নদীতীরবর্তী এলাকায় অবৈধভাবে স্থাপিত অস্থায়ী সিসা কারখানাটি সম্পূর্ণ উচ্ছেদ করা হয়। পাশাপাশি সিসা গলানোর কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও সরঞ্জাম জব্দ করা হয়েছে, যাতে ভবিষ্যতে একই স্থানে পুনরায় এ ধরনের কার্যক্রম পরিচালনা করা না যায়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ দূষণকারী শিল্পকারখানা, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কার্যক্রম এবং অবৈধ স্থাপনার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থান বজায় রাখবে বলেও জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow