ময়মনসিংহে আরও এক ট্রেনের ইঞ্জিন বিকল
ময়মনসিংহ-ঢাকা রেলপথে আবারও ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনা ঘটেছে। সোমবার (২৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে জামালপুরগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়লে সাময়িকভাবে রেল চলাচল ব্যাহত হয়। একই দিনে সকালে আরেকটি ট্রেনের ইঞ্জিনেও যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, সোমবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ত্রিশালের ফাতেমানগর স্টেশন এলাকায় পৌঁছলে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে এবং যাত্রীরা দুর্ভোগে পড়েন। এর আগে একই দিন সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও উপজেলার হাতীখলা এলাকায় পৌঁছলে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে ট্রেনের চালক ও রেলওয়ের কর্মীরা চেষ্টা চালিয়ে ইঞ্জিনটি সচল করতে সক্ষম হন। প্রায় ৪৫ মিনিট পর সকাল সোয়া ১০টার দিকে ট্রেনটি মশাখালী রেলওয়ে স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়। একই দিনে দুটি ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি ও উদ্বেগ দেখা দিয়েছে। ময়মনসিংহ রেলওয়ে
ময়মনসিংহ-ঢাকা রেলপথে আবারও ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনা ঘটেছে। সোমবার (২৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে জামালপুরগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়লে সাময়িকভাবে রেল চলাচল ব্যাহত হয়। একই দিনে সকালে আরেকটি ট্রেনের ইঞ্জিনেও যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সোমবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ত্রিশালের ফাতেমানগর স্টেশন এলাকায় পৌঁছলে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে এবং যাত্রীরা দুর্ভোগে পড়েন।
এর আগে একই দিন সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও উপজেলার হাতীখলা এলাকায় পৌঁছলে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে ট্রেনের চালক ও রেলওয়ের কর্মীরা চেষ্টা চালিয়ে ইঞ্জিনটি সচল করতে সক্ষম হন। প্রায় ৪৫ মিনিট পর সকাল সোয়া ১০টার দিকে ট্রেনটি মশাখালী রেলওয়ে স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়।
একই দিনে দুটি ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি ও উদ্বেগ দেখা দিয়েছে।
ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন সুপার আবদুল্লাহ আল হারুন জানান, ফাতেমানগর স্টেশনে বিকল হয়ে পড়া ট্রেনটি উদ্ধারে একটি রিলিফ ইঞ্জিন পাঠানো হয়েছে।
What's Your Reaction?