ময়মনসিংহে ছিনতাইয়ের ঘটনা ভাইরাল, গ্রেফতার ২
ময়মনসিংহে ছিনতাইয়ের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ভাইরাল হওয়ার পর ছিনতাই চক্রের মূল হোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চাপাতি ও চাকু উদ্ধার করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) রাতে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতাররা হলেন- ময়মনসিংহ সদরের খাগডহড় গ্রামের মনজুরুল হকের ছেলে মাকসুদুল হক ওরফে রিশাদ (২৯) ও বেলতলী গ্রামের মৃত কাদির মিয়ার ছেলে ফয়সাল (২২)। পুলিশ জানায়, গত ২৩ জানুয়ারি ভোর পাঁচটার দিকে নগরীর রেল স্টেশনের ২ নম্বর গেট সংলগ্ন রাস্তায় একটি ছিনতাইয়ের ঘটনা সংঘটিত হয়। এর নেতৃত্ব দেন মাকসুদুল হক ওরফে রিশাদ। এই ছিনতাইয়ের ঘটনা ফেসবুকে ভিডিও আকারে ভাইরাল হলে সারাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এ ঘটনায় লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৫ জানুয়ারি অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এরপর শুক্রবার (৩০ জানুয়ারি) আলোচিত এ ছিনতাই মামলার প্রধান আসামি মাকসুদুল হক ওরফে রিশাদ এবং তার সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবদু্ল্লাহ আল মামুন জাগো নিউজকে বলেন, এরা সরাসরি ছিনতাইয়ের সঙ্গে জড়িত।
ময়মনসিংহে ছিনতাইয়ের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ভাইরাল হওয়ার পর ছিনতাই চক্রের মূল হোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চাপাতি ও চাকু উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতাররা হলেন- ময়মনসিংহ সদরের খাগডহড় গ্রামের মনজুরুল হকের ছেলে মাকসুদুল হক ওরফে রিশাদ (২৯) ও বেলতলী গ্রামের মৃত কাদির মিয়ার ছেলে ফয়সাল (২২)।
পুলিশ জানায়, গত ২৩ জানুয়ারি ভোর পাঁচটার দিকে নগরীর রেল স্টেশনের ২ নম্বর গেট সংলগ্ন রাস্তায় একটি ছিনতাইয়ের ঘটনা সংঘটিত হয়। এর নেতৃত্ব দেন মাকসুদুল হক ওরফে রিশাদ। এই ছিনতাইয়ের ঘটনা ফেসবুকে ভিডিও আকারে ভাইরাল হলে সারাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
এ ঘটনায় লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৫ জানুয়ারি অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এরপর শুক্রবার (৩০ জানুয়ারি) আলোচিত এ ছিনতাই মামলার প্রধান আসামি মাকসুদুল হক ওরফে রিশাদ এবং তার সহযোগীকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবদু্ল্লাহ আল মামুন জাগো নিউজকে বলেন, এরা সরাসরি ছিনতাইয়ের সঙ্গে জড়িত। গ্রেফতারদের কাছ থেকে চাপাতি ও চাকু উদ্ধার করা হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।
কামরুজ্জামান মিন্টু/এমএএইচ/
What's Your Reaction?