ময়মনসিংহে জামায়াতের সমাবেশে নেতাকর্মীদের ঢল

ময়মনসিংহে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা চলছে। জনসভায় বক্তব্য দেবেন দলের আমির ডা. শফিকুর রহমান। এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে সমাবেশ মাঠ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হতে থাকেন। ময়মনসিংহ জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক জোবায়ের আল মাহমুদ বলেন, জেলার প্রতিটি প্রান্ত থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা এই জনসভায় অংশ নিতে এসেছেন। প্রধান অতিথির আগমনের আগেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ময়মনসিংহ মহানগরীর জামায়াতের আমির কামরুল আহসান এমরুল বলেন, জনসভা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সব অংশীজন এবং বিশেষভাবে ময়মনসিংহ নগরবাসীর সহযোগিতা কামনা করছি। জনসভার কারণে সাময়িক ভোগান্তি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান তিনি। ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আব্দুল করিম কালবেলাকে বলেন, অল্প কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান সমাবেশ মাঠে পৌঁছাবেন। সমাবেশে এনসিপি

ময়মনসিংহে জামায়াতের সমাবেশে নেতাকর্মীদের ঢল

ময়মনসিংহে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা চলছে। জনসভায় বক্তব্য দেবেন দলের আমির ডা. শফিকুর রহমান। এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে সমাবেশ মাঠ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হতে থাকেন।

ময়মনসিংহ জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক জোবায়ের আল মাহমুদ বলেন, জেলার প্রতিটি প্রান্ত থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা এই জনসভায় অংশ নিতে এসেছেন। প্রধান অতিথির আগমনের আগেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

ময়মনসিংহ মহানগরীর জামায়াতের আমির কামরুল আহসান এমরুল বলেন, জনসভা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সব অংশীজন এবং বিশেষভাবে ময়মনসিংহ নগরবাসীর সহযোগিতা কামনা করছি। জনসভার কারণে সাময়িক ভোগান্তি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান তিনি।

ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আব্দুল করিম কালবেলাকে বলেন, অল্প কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান সমাবেশ মাঠে পৌঁছাবেন। সমাবেশে এনসিপি, খেলাফতে মজলিস, বাংলাদেশ খেলাফতসহ ১১টি জোট দলের নেতারা উপস্থিত আছেন।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন কালবেলাকে বলেন, জনসভা ঘিরে ব্যাপক নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি ও র‍্যাব কাজ করছে। নগরীর যানজট নিরসনে জেলা পুলিশের ট্রাফিক পুলিশ নিরলস কাজ করছে। আশা করি শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow