ময়মনসিংহে দুই মণ গাঁজা উদ্ধার, মূল্য ২৪ লাখ টাকা

ময়মনসিংহ নগরীর গলগন্ডা এলাকা থেকে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের প্রায় দুই মণ গাঁজা উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গত শনিবার দুপুরে নগরীর গলগন্ডা এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরবর্তী একটি কচুক্ষেতে অভিযান চালায় পুলিশ। এ সময় পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকে মোড়ানো ৪০টি প্যাকেট থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে উদ্ধারকৃত গাঁজার মোট ওজন প্রায় দুই মণ, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট মাদক কারবারিরা পালিয়ে গেলেও তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রচেষ্টা চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।

ময়মনসিংহে দুই মণ গাঁজা উদ্ধার, মূল্য ২৪ লাখ টাকা

ময়মনসিংহ নগরীর গলগন্ডা এলাকা থেকে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের প্রায় দুই মণ গাঁজা উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গত শনিবার দুপুরে নগরীর গলগন্ডা এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরবর্তী একটি কচুক্ষেতে অভিযান চালায় পুলিশ। এ সময় পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকে মোড়ানো ৪০টি প্যাকেট থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে উদ্ধারকৃত গাঁজার মোট ওজন প্রায় দুই মণ, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট মাদক কারবারিরা পালিয়ে গেলেও তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রচেষ্টা চলছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow