ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৮ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালের বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ডে মোট ৮০ শিশু চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গেছে, হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।  গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে মোট ২৮০ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৮৯ এবং এখন পর্যন্ত মোট ৭ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১৯ শিশু। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মমেক হাসপাতালের শিশু বিভাগে হামের লক্ষণ নিয়ে রোগী আসা শুরু হয়, যা মার্চের মাঝামাঝি সময়ে প্রকট আকার ধারণ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদলের তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত ১০২ শিশুর নমুনা সংগ্রহ করে ঢাকার ‘ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে’ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত প্রাপ্ত ৯৭টি রিপোর্টের মধ্যে ৭০ শিশুর শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে

ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৮ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালের বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ডে মোট ৮০ শিশু চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গেছে, হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।  গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে মোট ২৮০ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৮৯ এবং এখন পর্যন্ত মোট ৭ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১৯ শিশু। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মমেক হাসপাতালের শিশু বিভাগে হামের লক্ষণ নিয়ে রোগী আসা শুরু হয়, যা মার্চের মাঝামাঝি সময়ে প্রকট আকার ধারণ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদলের তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত ১০২ শিশুর নমুনা সংগ্রহ করে ঢাকার ‘ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে’ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত প্রাপ্ত ৯৭টি রিপোর্টের মধ্যে ৭০ শিশুর শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, হাম আক্রান্ত ও সন্দেহভাজন শিশুদের চিকিৎসার জন্য হাসপাতালে ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। বর্তমানে শয্যা সংখ্যার চেয়ে রোগীর সংখ্যা বেশি (৮০) হওয়ায় পরিস্থিতি সামাল দিতে তিনটি বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে। সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow