‘যখন সবাই ভেবেছিল সব শেষ’, আর্জেন্টিনার জয়ে আবেগে ভাসলেন পূর্ণিমা

আর্জেন্টিনা ফুটবল দলের অন্যতম সমর্থক জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা।। বিশ্বকাপজুড়ে প্রিয় দলের প্রতিটি জয়-পরাজয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করছেন তিনি। মিশরের বিপক্ষে নাটকীয় জয়ের পরও উচ্ছ্বাস লুকিয়ে রাখেননি এই অভিনেত্রী। মঙ্গলবার মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। ম্যাচ শেষে নিজের ফেসবুক পেজে সাদা-আকাশি জার্সি পরা কয়েকটি ছবি প্রকাশ করেন পূর্ণিমা। ছবির সঙ্গে আবেগঘন একটি ক্যাপশনও লিখেছেন তিনি। পূর্ণিমা লেখেন, ‘আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত। যখন সারা বিশ্ব ভেবেছিল সব শেষ, মেসি এবং তার যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়। সাহস, আবেগ আর বিশ্বাস- এই তিনের অসাধারণ সমন্বয়ে পুরো ম্যাচের মোড় ঘুরে গেল। আলহামদুলিল্লাহ।’ ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিলো আর্জেন্টিনা। তখন সমর্থকদের মধ্যে হতাশা আর উদ্বেগ চরমে পৌঁছেছিল। সেই সময়ের অনুভূতি জানতে চাইলে পূর্ণিমা বলেন, ‘অন্য সবার মতো আমার অবস্থাও খুব খারাপ ছিল। শেষ মুহূর্ত পর্যন্ত দারুণ টেনশনে ছিলাম। তবে দল যেভাবে ফিরে এসেছে, সেটি সত্যিই অবিশ্বাস্য।’ এবারের বিশ্বকাপ

‘যখন সবাই ভেবেছিল সব শেষ’, আর্জেন্টিনার জয়ে আবেগে ভাসলেন পূর্ণিমা

আর্জেন্টিনা ফুটবল দলের অন্যতম সমর্থক জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা।। বিশ্বকাপজুড়ে প্রিয় দলের প্রতিটি জয়-পরাজয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করছেন তিনি। মিশরের বিপক্ষে নাটকীয় জয়ের পরও উচ্ছ্বাস লুকিয়ে রাখেননি এই অভিনেত্রী।

মঙ্গলবার মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। ম্যাচ শেষে নিজের ফেসবুক পেজে সাদা-আকাশি জার্সি পরা কয়েকটি ছবি প্রকাশ করেন পূর্ণিমা। ছবির সঙ্গে আবেগঘন একটি ক্যাপশনও লিখেছেন তিনি।

পূর্ণিমা লেখেন, ‘আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত। যখন সারা বিশ্ব ভেবেছিল সব শেষ, মেসি এবং তার যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়। সাহস, আবেগ আর বিশ্বাস- এই তিনের অসাধারণ সমন্বয়ে পুরো ম্যাচের মোড় ঘুরে গেল। আলহামদুলিল্লাহ।’

ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিলো আর্জেন্টিনা। তখন সমর্থকদের মধ্যে হতাশা আর উদ্বেগ চরমে পৌঁছেছিল। সেই সময়ের অনুভূতি জানতে চাইলে পূর্ণিমা বলেন, ‘অন্য সবার মতো আমার অবস্থাও খুব খারাপ ছিল। শেষ মুহূর্ত পর্যন্ত দারুণ টেনশনে ছিলাম। তবে দল যেভাবে ফিরে এসেছে, সেটি সত্যিই অবিশ্বাস্য।’

এবারের বিশ্বকাপে অনেক বাংলাদেশি তারকা বিদেশে গিয়ে স্টেডিয়ামে বসে আর্জেন্টিনার খেলা উপভোগ করছেন। কেউ কেউ কোয়ার্টার ফাইনালও মাঠে বসে দেখার পরিকল্পনা করছেন। তবে পূর্ণিমার এমন কোনো পরিকল্পনা নেই।

 

এমআই/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow