যতদিন বেঁচে আছি, জামায়াতকে ক্ষমতায় আসতে দেব না : মিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের ধানের শীষ প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, জামায়াতে ইসলামী একটি মুনাফেকের দল। এই দলকে কোনো অবস্থাতেই বাংলাদেশে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। অন্তত আমি যতদিন বেঁচে আছি, ততদিন জামায়াতকে ক্ষমতায় আসতে দেব না। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সোনাগাজী পৌরসভা এলাকায় গণসংযোগকালে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। আব্দুল আউয়াল মিন্টু বলেন, জামায়াতে ইসলামী সব সময় ষড়যন্ত্র ও বিভ্রান্তি ছড়াতে ব্যস্ত থাকে। তারা কখনোই দেশের উন্নয়ন করতে পারবে না। বরং সুযোগ পেলে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেবে। তিনি অভিযোগ করেন, এই দল ক্ষমতায় এলে বাংলাদেশকে সিরিয়া কিংবা লেবাননের মতো পরিস্থিতির দিকে নিয়ে যাবে। তিনি বলেন, জামায়াত জনগণের উন্নয়ন চায় না, তারা চায় সংঘাত, অরাজকতা ও বিভাজনের রাজনীতি। তাই এই দল থেকে যেন কোনো জনপ্রতিনিধি নির্বাচিত হতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ফেনী-৩ আসনের ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আগামীর জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে। গণসংযোগ ও পথসভায় উপস্

যতদিন বেঁচে আছি, জামায়াতকে ক্ষমতায় আসতে দেব না : মিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের ধানের শীষ প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, জামায়াতে ইসলামী একটি মুনাফেকের দল। এই দলকে কোনো অবস্থাতেই বাংলাদেশে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। অন্তত আমি যতদিন বেঁচে আছি, ততদিন জামায়াতকে ক্ষমতায় আসতে দেব না।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সোনাগাজী পৌরসভা এলাকায় গণসংযোগকালে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, জামায়াতে ইসলামী সব সময় ষড়যন্ত্র ও বিভ্রান্তি ছড়াতে ব্যস্ত থাকে। তারা কখনোই দেশের উন্নয়ন করতে পারবে না। বরং সুযোগ পেলে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেবে। তিনি অভিযোগ করেন, এই দল ক্ষমতায় এলে বাংলাদেশকে সিরিয়া কিংবা লেবাননের মতো পরিস্থিতির দিকে নিয়ে যাবে।

তিনি বলেন, জামায়াত জনগণের উন্নয়ন চায় না, তারা চায় সংঘাত, অরাজকতা ও বিভাজনের রাজনীতি। তাই এই দল থেকে যেন কোনো জনপ্রতিনিধি নির্বাচিত হতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

ফেনী-৩ আসনের ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আগামীর জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।

গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন দুলাল, বিএনপি নেতা আলমগীর হোসেন, কেন্দ্রীয় যুবদল নেতা হাবিবুর রহমান হাবিবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow