যমজ পুত্রসন্তানের বাবা-মা হলেন দিব্যাঙ্কা-বিবেক
টেলিভিশনের জনপ্রিয় তারকা দম্পতি দিব্যাঙ্কা ত্রিপাঠি ও বিবেক দাহিয়া জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। যমজ পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন এই জনপ্রিয় জুটি। মঙ্গলবার (২৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে সুখবরটি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তারা। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা যায়, নীল পোশাক পরা দুটি শিশুকে পাশাপাশি বসিয়ে রাখা হয়েছে। ছবির ক্যাপশনে দিব্যাঙ্কা ও বিবেক লিখেছেন, ‘আমরা সুখ চেয়েছিলাম… ঈশ্বর বললেন, দ্বিগুণ নাও। যমজ পুত্রসন্তানের আশীর্বাদ পেয়েছি।’ আরও একটি আবেগঘন বার্তায় তারা জানান, ‘অবশেষে অপেক্ষার অবসান হলো… আমাদের “ছেলেরা” এসে গেছে। জীবন এখন কল্পনার চেয়েও সুন্দর। আমি আর দিভ যখন জীবনের এই নতুন অধ্যায় শুরু করছি, তখন সবার ভালোবাসা ও আশীর্বাদ চাই।’ সুখবরটি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন এই তারকা দম্পতি। অভিনেত্রী আকাঙ্ক্ষা পুরী লিখেছেন, ‘ওহ মাই গড! তোমাদের জন্য আমি ভীষণ খুশি।’ অন্যদিকে শ্রদ্ধা আর্য মন্তব্য করেছেন, ‘ওয়াও… ইয়েইই!’ এছাড়া অঙ্কিতা লোখান্ডেও নতুন বাবা-মাকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘কী মিষ্টি! অভিনন্দন তোমাদের।’ চলতি বছরের
টেলিভিশনের জনপ্রিয় তারকা দম্পতি দিব্যাঙ্কা ত্রিপাঠি ও বিবেক দাহিয়া জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। যমজ পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন এই জনপ্রিয় জুটি।
মঙ্গলবার (২৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে সুখবরটি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তারা। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা যায়, নীল পোশাক পরা দুটি শিশুকে পাশাপাশি বসিয়ে রাখা হয়েছে।
ছবির ক্যাপশনে দিব্যাঙ্কা ও বিবেক লিখেছেন, ‘আমরা সুখ চেয়েছিলাম… ঈশ্বর বললেন, দ্বিগুণ নাও। যমজ পুত্রসন্তানের আশীর্বাদ পেয়েছি।’
আরও একটি আবেগঘন বার্তায় তারা জানান, ‘অবশেষে অপেক্ষার অবসান হলো… আমাদের “ছেলেরা” এসে গেছে। জীবন এখন কল্পনার চেয়েও সুন্দর। আমি আর দিভ যখন জীবনের এই নতুন অধ্যায় শুরু করছি, তখন সবার ভালোবাসা ও আশীর্বাদ চাই।’
সুখবরটি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন এই তারকা দম্পতি। অভিনেত্রী আকাঙ্ক্ষা পুরী লিখেছেন, ‘ওহ মাই গড! তোমাদের জন্য আমি ভীষণ খুশি।’ অন্যদিকে শ্রদ্ধা আর্য মন্তব্য করেছেন, ‘ওয়াও… ইয়েইই!’
এছাড়া অঙ্কিতা লোখান্ডেও নতুন বাবা-মাকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘কী মিষ্টি! অভিনন্দন তোমাদের।’
চলতি বছরের মার্চে দিব্যাঙ্কা প্রথমবারের মতো গর্ভধারণের খবর প্রকাশ করেন। সামাজিক মাধ্যমে বেবি বাম্পের ছবি পোস্ট করে সুখবরটি জানান তিনি। পরে এক সাক্ষাৎকারে দিব্যাঙ্কা বলেন, সন্তান আগমনের এই সময়টার জন্য তারা দীর্ঘদিন অপেক্ষা করেছেন।
আরও পড়ুন:
প্রেক্ষাগৃহে উপচেপড়া ভিড়, দাপট দেখাচ্ছে ‘দৃশ্যম ৩’
যে কারণে আলোচনায় অক্ষয়ের নতুন সিনেমা ‘সামুক’
প্রসঙ্গত, জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল ‘ইয়ে হ্যায় মহব্বতে’র সেটে প্রথম পরিচয় হয় দিব্যাঙ্কা ও বিবেকের। বন্ধুত্ব থেকে প্রেম, এরপর ২০১৬ সালের জুলাইয়ে ভোপালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন এই জনপ্রিয় জুটি।
এমএমএফ
What's Your Reaction?