যমুনা ও আড়িয়াল খাঁ নদী থেকে লাশ উদ্ধার

মাদারীপুরের কালকিনিতে আড়িয়াল খাঁ নদী থেকে শুহিন সরদার (৩০) ও যমুনা নদী থেকে আঙ্গুরী বেগম (৪০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের সাহেবরামপুর লঞ্চঘাট এলাকার নদীর তীর থেকে শুহিন সরদারের লাশ উদ্ধার করা হয়। অপরদিকে, দুপুরে সিরাজগঞ্জ শহরের পাশ থেকে আঙ্গুরী বেগমের লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাচালক শুহিন শুক্রবার রাতে বাড়িতে অটোরিকশা রেখে বাইরে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার বিকেলে সাহেবরামপুর লঞ্চঘাট এলাকায় নদীর তীরে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, ‘শুক্রবার রাতে সে বাসা থেকে বের হয়। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শনিবার তার লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হতে পারে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।’ তিনি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অপরদিকে, বৃহস্পতিব

যমুনা ও আড়িয়াল খাঁ নদী থেকে লাশ উদ্ধার

মাদারীপুরের কালকিনিতে আড়িয়াল খাঁ নদী থেকে শুহিন সরদার (৩০) ও যমুনা নদী থেকে আঙ্গুরী বেগম (৪০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের সাহেবরামপুর লঞ্চঘাট এলাকার নদীর তীর থেকে শুহিন সরদারের লাশ উদ্ধার করা হয়। অপরদিকে, দুপুরে সিরাজগঞ্জ শহরের পাশ থেকে আঙ্গুরী বেগমের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাচালক শুহিন শুক্রবার রাতে বাড়িতে অটোরিকশা রেখে বাইরে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার বিকেলে সাহেবরামপুর লঞ্চঘাট এলাকায় নদীর তীরে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, ‘শুক্রবার রাতে সে বাসা থেকে বের হয়। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শনিবার তার লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হতে পারে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।’

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

অপরদিকে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান স্পার এলাকায় নৌকা ডুবে আঙ্গুরী বেগম নিখোঁজ হন। এ ঘটনায় শনিবার (২৩ মে) দুপুরে সিরাজগঞ্জ শহরের পাশ থেকে আঙ্গুরী বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

আঙ্গুরী বেগম (৪০) ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকার লাল মিয়ার স্ত্রী। 

জানা গেছে, প্রতিদিনের ন্যায় ১০ জন নারী শ্রমিক ভুট্টা ক্ষেতে কাজ করার জন্য বৃহস্পতিবার নৌকাযোগে সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার শানবান্ধা চরে যায়। পরে বৃষ্টি শুরু হওয়ার কারণে তারা বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। পরে নৌকাযোগে আবার রওনা হন। বানিয়াজান স্পারের কাছাকাছি আসলে হঠাৎ ঝড়ের কবলে নৌকা ডুবে যায়। এতে ভাটি এলাকা থেকে ৯ নারী উদ্ধার হলেও আঙ্গুরী বেগম নিখোঁজ হন। 

নৌকাচালক জুয়েল বাবু বলেন, ঘাস কেটে আমার নৌকা নিয়ে ফিরছিলাম। দেখি নয়জন নারী সাঁতার কেটে ভেসে আছেন। পরে দ্রুত তাদেরকে উদ্ধার করে আমার নৌকায় তুলি। 

আঙ্গুরী বেগমের মেয়ে সাথী জানান, ফায়ার সার্ভিসের লোকজন প্রথম দিন এসেছিল। বগুড়ায় ডুবুরি না থাকায় তারা রাজশাহীকে জানান। কিন্তু আমরা কাউকে উদ্ধারে না দেখে নিজেরাই খুঁজতে শুরু করি। পরে শনিবার দুপুরে সিরাজগঞ্জ শহরের পাশ থেকে মায়ের লাশ উদ্ধার করা হয়।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow