যমুনা নদীর বাঁধের সরকারি গাছ কেটে নেওয়ার চেষ্টা

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর বাঁধ থেকে সরকারি গাছ অবৈধভাবে কাটার অভিযোগ উঠেছে চাঁন মিয়া নামের স্থানীয় এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকের বিরুদ্ধে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামে বন্যানিয়ন্ত্রণ বাঁধের গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে উপজেলায় বহমান যমুনা নদীর ডান তীরে দীর্ঘদিন আগে ৭ কিলোমিটার দীর্ঘ বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়েছে। ওই বাঁধের চুনিয়াপাড়া গ্রামের অংশে বেশ কিছু কাঠ গাছ রোপণ করা হয়। গাছগুলো বর্তমানে অনেক বড় হয়েছে। এই গাছগুলো কেটে নেওয়ার পরিকল্পনা করেন চুনিয়াপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক চাঁন মিয়া। শুক্রবার সকাল ১০টার দিকে ওই বাঁধের প্রায় ৩০ হাজার টাকা দামের একটি গাছ কাটতে থাকেন তিনি। এ সময় স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসার ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার কাছে অভিযোগ করেন। স্থানীয়দের অভিযোগে ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে গাছ কাটা বন্ধ করে দিয়েছে।  এ বিষয়ে চুনিয়াপাড়া গ্রামের অভিযুক্ত চাঁন মিয়া বলেন, যমুনা নদীর বাঁধের পাশে গাছগুলো আমি রোপণ করেছি। এ কারণে

যমুনা নদীর বাঁধের সরকারি গাছ কেটে নেওয়ার চেষ্টা

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর বাঁধ থেকে সরকারি গাছ অবৈধভাবে কাটার অভিযোগ উঠেছে চাঁন মিয়া নামের স্থানীয় এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকের বিরুদ্ধে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামে বন্যানিয়ন্ত্রণ বাঁধের গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে উপজেলায় বহমান যমুনা নদীর ডান তীরে দীর্ঘদিন আগে ৭ কিলোমিটার দীর্ঘ বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়েছে। ওই বাঁধের চুনিয়াপাড়া গ্রামের অংশে বেশ কিছু কাঠ গাছ রোপণ করা হয়। গাছগুলো বর্তমানে অনেক বড় হয়েছে। এই গাছগুলো কেটে নেওয়ার পরিকল্পনা করেন চুনিয়াপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক চাঁন মিয়া। শুক্রবার সকাল ১০টার দিকে ওই বাঁধের প্রায় ৩০ হাজার টাকা দামের একটি গাছ কাটতে থাকেন তিনি। এ সময় স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসার ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার কাছে অভিযোগ করেন। স্থানীয়দের অভিযোগে ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে গাছ কাটা বন্ধ করে দিয়েছে। 

এ বিষয়ে চুনিয়াপাড়া গ্রামের অভিযুক্ত চাঁন মিয়া বলেন, যমুনা নদীর বাঁধের পাশে গাছগুলো আমি রোপণ করেছি। এ কারণে গাছগুলো কাটতে চেয়েছিলাম। তবে এই গাছ কাটার জন্য সরকারি কোনো অনুমতি নেওয়া হয়নি। গাছ কাটতে পানি উন্নয়ন বোর্ড থেকে নিষেধ করা হয়েছে।

বগুড়ার পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী লিটন আলী বলেন, সরেজমিন তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে।

ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী বলেন, অভিযোগের সত্যতা পেয়ে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করতে বলা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow