যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট
ঈদের ছুটিতে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। এর ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। ২০ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে প্রায় ৩৩ হাজার গাড়ি পারাপার হয়েছে। রোববার (২৪ মে) বিকেলে থেকে মহাসড়কের টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার যানবাহনের চাপ বেড়েছে। তবে কোথায় কোনো যানজটের সৃষ্টি হয়নি। যানজট নিরসনে মহাসড়ক পুলিশ কাজ করেছে। পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন। পুলিশ জানায়, রোববার বিকেল থেকে শুরু হয়েছে সরকারি ছুটি। এতে বিকেল থেকেই রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। ফলে মহাসড়কের যানবাহনের সংখ্যা বেড়েছে। চাপ নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। মহাসড়কের গাজীপুর থেকে টাঙ্গাইল এলেঙ্গা পর্যন্ত চারলেন সুবিধা পাচ্ছেন যাত্রীরা। এতে নির্বিঘ্নেই তারা যেতে পারছেন। তবে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত কাজ চলমান থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। রোববার বিকেল থেকে রাত পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, সড়কে আগের তুলনায় গাড়ির সংখ্যা বেড়েছে। অনেকেই পরিবহনের জন্য মহাসড়কে অপেক্ষা করছেন। আবার কেউ কেউ খোলা ট্রাক কিংবা পিকআপে করে বাড়িতে যাচ্ছেন। যমুনা
ঈদের ছুটিতে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। এর ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। ২০ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে প্রায় ৩৩ হাজার গাড়ি পারাপার হয়েছে।
রোববার (২৪ মে) বিকেলে থেকে মহাসড়কের টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার যানবাহনের চাপ বেড়েছে। তবে কোথায় কোনো যানজটের সৃষ্টি হয়নি।
যানজট নিরসনে মহাসড়ক পুলিশ কাজ করেছে। পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
পুলিশ জানায়, রোববার বিকেল থেকে শুরু হয়েছে সরকারি ছুটি। এতে বিকেল থেকেই রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। ফলে মহাসড়কের যানবাহনের সংখ্যা বেড়েছে। চাপ নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।
মহাসড়কের গাজীপুর থেকে টাঙ্গাইল এলেঙ্গা পর্যন্ত চারলেন সুবিধা পাচ্ছেন যাত্রীরা। এতে নির্বিঘ্নেই তারা যেতে পারছেন। তবে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত কাজ চলমান থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের।

রোববার বিকেল থেকে রাত পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, সড়কে আগের তুলনায় গাড়ির সংখ্যা বেড়েছে। অনেকেই পরিবহনের জন্য মহাসড়কে অপেক্ষা করছেন। আবার কেউ কেউ খোলা ট্রাক কিংবা পিকআপে করে বাড়িতে যাচ্ছেন।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ‘আগের তুলনায় মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এরমধ্যে দুই পাশেই দুটি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ বলেন, বিকেল থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। মহাসড়কে ২৪ ঘণ্টাই পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।
আব্দুল্লাহ আল নোমান/এসআর/এমএস
What's Your Reaction?