যমুনা সেতুতে যান চলাচল স্বাভাবিক

দীর্ঘ ভোগান্তির পর যমুনা সেতুর পশ্চিম মহাসড়ক যানজট মুক্ত হয়েছে। সেতুর ওপর দুর্ঘটনা, গাড়ি বিকল ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে প্রথমে প্রায় পাঁচ কিলোমিটার ও পরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শুক্রবার (৫ জুন) ভোর থেকে সৃষ্টি হওয়া এ যানজট কখনও ধীরগতি আবার কখনও দীর্ঘ আকার ধারণ করে। শনিবার (৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জাগো নিউজকে বলেন, শুক্রবার ভোরে সেতুর ঢাকামুখী লেনে প্রথমে পাঁচটি গাড়ি পর্যায়ক্রমে বিকল হওয়ায় এমন ভোগান্তি সৃষ্টি হয়। এরপর দুর্ঘটনা ও নতুন করে আরও কয়েকটি যানবাহন বিকল হলে ভোগান্তি বেড়ে যায়। এদিন রাত ৯টার দিকে যমুনা সেতুর ৭ নম্বর পিলারের কাছে আরও একটি দুর্ঘটনা ঘটে। এতে একজন নিহত ও সাতজন আহত হয়। অন্যদিকে দুর্ঘটনার পর সেতুর ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সময় বাড়ার সঙ্গে সেতুর উভয় প্রান্তে দীর্ঘ জট তৈরি হয়। পরে দুর্ঘটনাকবলিত বাস সরিয়ে নিলে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়। শনিবার ভোর রাতে সেতুর ওপর আবারও একটি গাড়ি বিকল হলে দুপারে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে বেলা বাড়ার সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠ

যমুনা সেতুতে যান চলাচল স্বাভাবিক

দীর্ঘ ভোগান্তির পর যমুনা সেতুর পশ্চিম মহাসড়ক যানজট মুক্ত হয়েছে। সেতুর ওপর দুর্ঘটনা, গাড়ি বিকল ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে প্রথমে প্রায় পাঁচ কিলোমিটার ও পরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শুক্রবার (৫ জুন) ভোর থেকে সৃষ্টি হওয়া এ যানজট কখনও ধীরগতি আবার কখনও দীর্ঘ আকার ধারণ করে।

শনিবার (৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জাগো নিউজকে বলেন, শুক্রবার ভোরে সেতুর ঢাকামুখী লেনে প্রথমে পাঁচটি গাড়ি পর্যায়ক্রমে বিকল হওয়ায় এমন ভোগান্তি সৃষ্টি হয়। এরপর দুর্ঘটনা ও নতুন করে আরও কয়েকটি যানবাহন বিকল হলে ভোগান্তি বেড়ে যায়। এদিন রাত ৯টার দিকে যমুনা সেতুর ৭ নম্বর পিলারের কাছে আরও একটি দুর্ঘটনা ঘটে। এতে একজন নিহত ও সাতজন আহত হয়। অন্যদিকে দুর্ঘটনার পর সেতুর ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সময় বাড়ার সঙ্গে সেতুর উভয় প্রান্তে দীর্ঘ জট তৈরি হয়। পরে দুর্ঘটনাকবলিত বাস সরিয়ে নিলে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়।

শনিবার ভোর রাতে সেতুর ওপর আবারও একটি গাড়ি বিকল হলে দুপারে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে বেলা বাড়ার সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে।

আরও পড়ুন :
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৬ কিলোমিটার যানজট

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, যমুনা সেতুর ওপর দুর্ঘটনা ও যানবাহন বিকল হয়ে সেতুর পশ্চিম প্রান্তে ভোর থেকে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে সেতুর ওপর বিকল হওয়া গাড়ি অপসারণ করা হলে সকাল ১০টা থেকে মহাসড়কে যান চলাচল একদম স্বাভাবিক হয়।

সিরাজগঞ্জ থেকে ঢাকা গামী অভি পরিবহনের যাত্রী সাবিনা খাতুন বলেন, সকাল ৯টার দিকে সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে টোলপ্লাজায় কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে। এছাড়া কোনো যানজট সৃষ্টি হয়নি।

এম এ মালেক/এএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow