যমুনায় গোসলে নেমে লাশ হয়ে ফিরলো দুই মাদরাসাছাত্র
সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীতে গোসলে নেমে দুই মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টায় উপজেলার যমুনা নদীর পূর্বপাড় চরাঞ্চলের নিশ্চিতপুর ইউনিয়নের ৬ নম্বর নৌকাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার হালিদাপাড়ার (ভদ্রশিমুল) গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জুনায়েত হোসেন (১৩) ও সিরাজগঞ্জ সদর উপজেলার ক্ষুদ্র কাটেঙ্গা চরাঞ্চলের আব্দুল হালিমের ছেলে আরিফুল ইসলাম (১১)। কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পুলিশ জানায়, জজিরা মদিনাতুল উলূম কওমীয়া ও হাফিজিয়া মাদরাসার তিন ছাত্র নদীতে গোসলে নামে। কিন্তু নদীর স্রোতে দুজন পানিতে ডুবে যায়। পরে স্থানীয় জেলেরা নদীতে জাল ফেলে জুনায়েদ হোসেন ও আরিফুল ইসলামের মরদেহ উদ্ধার করে থানায় খবর দেন। পরে থানা ও নৌপুলিশ ঘটনাস্থল পৌঁছে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করে। এম এ মালেক/এসআর/জেআইএম
সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীতে গোসলে নেমে দুই মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টায় উপজেলার যমুনা নদীর পূর্বপাড় চরাঞ্চলের নিশ্চিতপুর ইউনিয়নের ৬ নম্বর নৌকাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার হালিদাপাড়ার (ভদ্রশিমুল) গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জুনায়েত হোসেন (১৩) ও সিরাজগঞ্জ সদর উপজেলার ক্ষুদ্র কাটেঙ্গা চরাঞ্চলের আব্দুল হালিমের ছেলে আরিফুল ইসলাম (১১)।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ জানায়, জজিরা মদিনাতুল উলূম কওমীয়া ও হাফিজিয়া মাদরাসার তিন ছাত্র নদীতে গোসলে নামে। কিন্তু নদীর স্রোতে দুজন পানিতে ডুবে যায়। পরে স্থানীয় জেলেরা নদীতে জাল ফেলে জুনায়েদ হোসেন ও আরিফুল ইসলামের মরদেহ উদ্ধার করে থানায় খবর দেন। পরে থানা ও নৌপুলিশ ঘটনাস্থল পৌঁছে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করে।
এম এ মালেক/এসআর/জেআইএম
What's Your Reaction?