যশ-নুসরাতের ফ্ল্যাটের নিচে আগুন, অল্পের জন্য রক্ষা

কলকাতার টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিও সংলগ্ন অভিজাত বহুতলে রবিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ভবনেই বাস করেন টলিউড তারকা যশ দাশগুপ্ত, নুসরাত জাহান, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও পরিচালক শুভ্রজিৎ মিত্র। আগুনের ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন তারা। ভবনটির পাঁচতলায় আগুন লাগার পর মুহূর্তেই কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। ঠিক ওপরের তলায় (ছয়তলা) থাকা যশ ও নুসরাত সন্তানদের নিয়ে সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নেমে আসেন। অন্যদিকে, আঠারো তলা থেকে বৃদ্ধা মাকে নিয়ে আপৎকালীন সিঁড়ি দিয়ে নামেন পরিচালক শুভ্রজিৎ। আগুন নেভানোর পর আতঙ্ক কাটিয়ে যশ বলেন, “আমাদের ফ্ল্যাটটি একেবারে আগুনের উৎসের ওপরের তলে হওয়ায় আতঙ্কটা বেশি ছিল। তবে আমরা সবাই এবং বাচ্চারা ঠিক আছি। প্রপার্টি ড্যামেজ ছাড়া আর বড় কোনো ক্ষতি হয়নি।” আগুন লাগার কারণ সম্পর্কে পরিচালক শুভ্রজিৎ জানান, শোনা যাচ্ছে পাঁচতলার একটি ফ্ল্যাটে শিবরাত্রির আরতির আগুন না নিভিয়েই বাসিন্দারা মন্দিরে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

যশ-নুসরাতের ফ্ল্যাটের নিচে আগুন, অল্পের জন্য রক্ষা

কলকাতার টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিও সংলগ্ন অভিজাত বহুতলে রবিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ভবনেই বাস করেন টলিউড তারকা যশ দাশগুপ্ত, নুসরাত জাহান, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও পরিচালক শুভ্রজিৎ মিত্র। আগুনের ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন তারা।

ভবনটির পাঁচতলায় আগুন লাগার পর মুহূর্তেই কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। ঠিক ওপরের তলায় (ছয়তলা) থাকা যশ ও নুসরাত সন্তানদের নিয়ে সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নেমে আসেন। অন্যদিকে, আঠারো তলা থেকে বৃদ্ধা মাকে নিয়ে আপৎকালীন সিঁড়ি দিয়ে নামেন পরিচালক শুভ্রজিৎ।

আগুন নেভানোর পর আতঙ্ক কাটিয়ে যশ বলেন, “আমাদের ফ্ল্যাটটি একেবারে আগুনের উৎসের ওপরের তলে হওয়ায় আতঙ্কটা বেশি ছিল। তবে আমরা সবাই এবং বাচ্চারা ঠিক আছি। প্রপার্টি ড্যামেজ ছাড়া আর বড় কোনো ক্ষতি হয়নি।”

আগুন লাগার কারণ সম্পর্কে পরিচালক শুভ্রজিৎ জানান, শোনা যাচ্ছে পাঁচতলার একটি ফ্ল্যাটে শিবরাত্রির আরতির আগুন না নিভিয়েই বাসিন্দারা মন্দিরে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow