যশোরে কলেজ অধ্যক্ষ আজগর আলী আটক

যশোরের বাঘারপাড়ায় মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপিত আজগর আলীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার রামকান্তপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, গভীর রাতে বাঘারপাড়া থানা পুলিশের একটি দল রামকান্তপুর গ্রামে অধ্যক্ষ আজগর আলীর বাড়িতে অভিযান চালায়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তবে ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎ ক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানতে পারেনি পরিবার। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম। তিনি জানান, সোমবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে আজগর আলীকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হবে। এদিকে, বাঘারপাড়ার একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ আটকের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঠিক কী কারণে বা কোন মামলায় তাকে আটক করা হয়েছে, তা জানার জন্য স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে।

যশোরে কলেজ অধ্যক্ষ আজগর আলী আটক

যশোরের বাঘারপাড়ায় মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপিত আজগর আলীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার রামকান্তপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, গভীর রাতে বাঘারপাড়া থানা পুলিশের একটি দল রামকান্তপুর গ্রামে অধ্যক্ষ আজগর আলীর বাড়িতে অভিযান চালায়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তবে ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎ ক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানতে পারেনি পরিবার।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম। তিনি জানান, সোমবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে আজগর আলীকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হবে।

এদিকে, বাঘারপাড়ার একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ আটকের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঠিক কী কারণে বা কোন মামলায় তাকে আটক করা হয়েছে, তা জানার জন্য স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow