যশোরে যুবলীগ নেতা গ্রেপ্তার
যশোরের শার্শায় উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. সাইদুজ্জামান বিটনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে নাভারণ-সাতক্ষীরা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সাইদুজ্জামান বিটন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি ২০১৬ সালে শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি শার্শা উপজেলা আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান মো. শহিদুল ইসলামের ছেলে। শার্শা থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই আশীষ সরকার জানান, গ্রেপ্তার সাইদুজ্জামান বিটনের বিরুদ্ধে একটি মামলা তদন্তাধীন। ওই মামলার আসামি হিসেবে সাইদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়াও শার্শা থানা বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
যশোরের শার্শায় উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. সাইদুজ্জামান বিটনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে নাভারণ-সাতক্ষীরা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সাইদুজ্জামান বিটন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি ২০১৬ সালে শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি শার্শা উপজেলা আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান মো. শহিদুল ইসলামের ছেলে।
শার্শা থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই আশীষ সরকার জানান, গ্রেপ্তার সাইদুজ্জামান বিটনের বিরুদ্ধে একটি মামলা তদন্তাধীন। ওই মামলার আসামি হিসেবে সাইদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়াও শার্শা থানা বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
What's Your Reaction?