যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ১০

যশোরের ধর্মতলা এলাকায় ঝটিকা মিছিল করেছে যুবলীগ। এ ঘটনায় সন্দেহভাজন ১০ জনকে আটক করেছে পুলিশ। রোববার (৭ জুন) বিকেলে ২০-২৫ জনের একটি দল যুবলীগের ব্যানার নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে মিছিল শুরু করেন। ব্যানারে লেখা ছিল- ‘সার্বিক ব্যবস্থাপনায় হাজী আলমগীর কবীর সুমন’। এ সময় পুলিশ ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে সেখানে ডিবি পুলিশ, কোতোয়ালি থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হন। সেখান থেকে ১০ জনকে আটক করা হয়। পরে তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। আরও পড়ুনঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, আলামত পায়নি পুলিশ  এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে যায়। তাৎক্ষণিক সন্দেহভাজন হিসেবে ১০ জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না, জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে শহরের বাবলাতলা, গরীবশাহ, পোস্ট অফিসপাড়ায় যুবলীগের ব্যানারে কার্যক্রম নিষিদ্ধ

যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ১০

যশোরের ধর্মতলা এলাকায় ঝটিকা মিছিল করেছে যুবলীগ। এ ঘটনায় সন্দেহভাজন ১০ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (৭ জুন) বিকেলে ২০-২৫ জনের একটি দল যুবলীগের ব্যানার নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে মিছিল শুরু করেন। ব্যানারে লেখা ছিল- ‘সার্বিক ব্যবস্থাপনায় হাজী আলমগীর কবীর সুমন’।

এ সময় পুলিশ ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে সেখানে ডিবি পুলিশ, কোতোয়ালি থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হন। সেখান থেকে ১০ জনকে আটক করা হয়। পরে তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প 
নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, আলামত পায়নি পুলিশ 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে যায়। তাৎক্ষণিক সন্দেহভাজন হিসেবে ১০ জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না, জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে শহরের বাবলাতলা, গরীবশাহ, পোস্ট অফিসপাড়ায় যুবলীগের ব্যানারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে নানান শ্লোগান দিয়ে মিছিল করে। এসব ঘটনায়ও জড়িত থাকার অভিযোগে সংগঠনটির অসংখ্য নেতাকর্মীকে আটক করে পুলিশ।

মিলন রহমান/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow