যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র গুলি মদসহ চারজন আটক

যশোর শহরের আলোচিত আরিফের বাড়িতে যৌথ বাহিনী মধ্যরাতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলি, ধারালো অস্ত্র ও মদসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে। তবে অভিযানের আগেই পালিয়ে যায় আরিফ। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ১২টার পর যৌথ বাহিনী যশোর শহরের ঢাকারোড বিসিএমসি সংলগ্ন আরিফের বাড়িতে অভিযান শুরু করে। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, একটি গুলি, দুটি চাপাতি, দুটি চাকু, একটি টেলিস্কোপ, এক বক্স এয়ারগানের গুলি, পাঁচটি মদের বোতল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় আরিফ পালিয়ে গেলেও আটক করা হয় তার দুই ভাই জোয়েব হাসান সাকি, জাকির হোসেন সাগর, আরিফের স্ত্রী লোপা খাতুন এবং সাগরের স্ত্রী তাহেরা আক্তার তানিয়াকে আটক করা হয়। রাত সাড়ে চারটার দিকে তাদের সবাইকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্যমতে জানা যায়, অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন তারা। এর আগেও অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনা রয়েছে তাদের বিরুদ্ধে। এসব কারণে দীর্ঘদিন ধরেই তারা ছিল গোয়েন্দা নজরদারিতে। বিশেষ বাহিনীর নির্ভরযোগ

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র গুলি মদসহ চারজন আটক

যশোর শহরের আলোচিত আরিফের বাড়িতে যৌথ বাহিনী মধ্যরাতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলি, ধারালো অস্ত্র ও মদসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে। তবে অভিযানের আগেই পালিয়ে যায় আরিফ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ১২টার পর যৌথ বাহিনী যশোর শহরের ঢাকারোড বিসিএমসি সংলগ্ন আরিফের বাড়িতে অভিযান শুরু করে। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, একটি গুলি, দুটি চাপাতি, দুটি চাকু, একটি টেলিস্কোপ, এক বক্স এয়ারগানের গুলি, পাঁচটি মদের বোতল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

অভিযানের সময় আরিফ পালিয়ে গেলেও আটক করা হয় তার দুই ভাই জোয়েব হাসান সাকি, জাকির হোসেন সাগর, আরিফের স্ত্রী লোপা খাতুন এবং সাগরের স্ত্রী তাহেরা আক্তার তানিয়াকে আটক করা হয়। রাত সাড়ে চারটার দিকে তাদের সবাইকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

আইন শৃঙ্খলা বাহিনীর তথ্যমতে জানা যায়, অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন তারা।

এর আগেও অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনা রয়েছে তাদের বিরুদ্ধে। এসব কারণে দীর্ঘদিন ধরেই তারা ছিল গোয়েন্দা নজরদারিতে। বিশেষ বাহিনীর নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই মধ্যরাতে এই অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের আগেই কৌশলে পালিয়ে যায় আলোচিত সন্ত্রাসী আরিফ।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow