যশোরে স্বর্ণবারসহ আটক ১

যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজের ওপর অভিযান চালিয়ে ১টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। যার মূল্য ২৩ লাখ ৭৪ হাজার টাকা। রোববার (১৩ জুলাই) ভোর সাড়ে চারটার দিকে যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবি'র একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। আটককৃত আসামি কুমিল্লা জেলার সদর উপজেলার নাঙ্গলকোট থানার বাসন্ডা গ্রামের মজিবুল হকের ছেলে তাজুল ইসলাম (৩৩)। বিজিবি জানায়, আটককৃত ব্যক্তির প্যান্টের পকেট থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় ১১৬.৬২ গ্রাম ওজনের স্বর্ণের বারটি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তাজুল স্বীকার করেছেন যে, তিনি ঢাকা থেকে যশোর হয়ে নাভারণ দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে এই স্বর্ণের বারটি নিয়ে যাচ্ছিলেন। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ২৩ লাখ ৫৮ হাজার ৯৮৯ টাকা। এছাড়া তার কাছ থেকে ১৩ হাজার টাকা মূল্যের ২টি মোবাইল এবং নগদ ২,২০০ টাকা উদ্ধার করা হয়। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য ২৩ লাখ ৭৪ হাজার ১৮৯ টাকা। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, কিছুদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচ

যশোরে স্বর্ণবারসহ আটক ১

যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজের ওপর অভিযান চালিয়ে ১টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। যার মূল্য ২৩ লাখ ৭৪ হাজার টাকা।

রোববার (১৩ জুলাই) ভোর সাড়ে চারটার দিকে যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবি'র একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।

আটককৃত আসামি কুমিল্লা জেলার সদর উপজেলার নাঙ্গলকোট থানার বাসন্ডা গ্রামের মজিবুল হকের ছেলে তাজুল ইসলাম (৩৩)।

বিজিবি জানায়, আটককৃত ব্যক্তির প্যান্টের পকেট থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় ১১৬.৬২ গ্রাম ওজনের স্বর্ণের বারটি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তাজুল স্বীকার করেছেন যে, তিনি ঢাকা থেকে যশোর হয়ে নাভারণ দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে এই স্বর্ণের বারটি নিয়ে যাচ্ছিলেন।

উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ২৩ লাখ ৫৮ হাজার ৯৮৯ টাকা। এছাড়া তার কাছ থেকে ১৩ হাজার টাকা মূল্যের ২টি মোবাইল এবং নগদ ২,২০০ টাকা উদ্ধার করা হয়। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য ২৩ লাখ ৭৪ হাজার ১৮৯ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, কিছুদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বিজিবির আভিযানিক কার্যক্রম ও নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের চোরাচালান বিরোধী অভিযান সব সময় অব্যাহত থাকবে।

আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি কর্মকর্তা নিশ্চিত করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow