যশোরের নাজমা হোটেলকে লাখ টাকা জরিমানা

যশোরে গরুর মাংসের জন্য পরিচিত নাজমা হোটেলকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর। শহরের এমকে রোডে অবস্থিত এই হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে পচা খাবার বিক্রি এবং খাবারে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের দায়ে এ জরিমানা করা হয়। রোববার (২৯ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে এ অর্থদণ্ড দেয়। অভিযান সংশ্লিষ্টরা জানান, নাজমা হোটেলের রান্নাঘরে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ লক্ষ্য করা গেছে। সেখানে আগের দিনের পচা ভাত টাটকা ভাতের সঙ্গে মিশিয়ে বিক্রি করা হচ্ছিল। রুটি ও পরোটার খামিরে অনুমোদনহীন ও স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ কেমিক্যাল ব্যবহারের প্রমাণ পান কর্মকর্তারা। হোটেলের ভেতরের আবর্জনার স্তূপ ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণের দৃশ্যও অভিযানে ধরা পড়ে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামান জানান, ভোক্তা অধিকার বিরোধী এসব কর্মকাণ্ডের দায়ে হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মিলন রহমান/এসআর/এমএস

যশোরের নাজমা হোটেলকে লাখ টাকা জরিমানা

যশোরে গরুর মাংসের জন্য পরিচিত নাজমা হোটেলকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর।

শহরের এমকে রোডে অবস্থিত এই হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে পচা খাবার বিক্রি এবং খাবারে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের দায়ে এ জরিমানা করা হয়।

রোববার (২৯ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে এ অর্থদণ্ড দেয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, নাজমা হোটেলের রান্নাঘরে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ লক্ষ্য করা গেছে। সেখানে আগের দিনের পচা ভাত টাটকা ভাতের সঙ্গে মিশিয়ে বিক্রি করা হচ্ছিল। রুটি ও পরোটার খামিরে অনুমোদনহীন ও স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ কেমিক্যাল ব্যবহারের প্রমাণ পান কর্মকর্তারা। হোটেলের ভেতরের আবর্জনার স্তূপ ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণের দৃশ্যও অভিযানে ধরা পড়ে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামান জানান, ভোক্তা অধিকার বিরোধী এসব কর্মকাণ্ডের দায়ে হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মিলন রহমান/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow