যাত্রাবাড়ীতে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে সাজিত হাসান (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে চাকরি করতেন বরে জানা গেছে। রোববার (১৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাজিদের বাবা সুলাইমান বলেন, আমার ছেলে ফার্মগেটে আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে চাকরি করতো। সকাল সাড়ে ৯টার দিকে শনির আখড়া দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আমার ছেলে গুরুতর আহত হয়। পরে আমরা খবর পেয়ে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজলার শ্রী রামপুরে। ঢাকায় কদমতলীর মেরাজনগর এলাকায় পরিবার নিয়ে থাকি আমরা। আমার ছেলের দুই মেয়ে রয়েছে। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শ) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লি

যাত্রাবাড়ীতে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে সাজিত হাসান (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে চাকরি করতেন বরে জানা গেছে।

রোববার (১৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাজিদের বাবা সুলাইমান বলেন, আমার ছেলে ফার্মগেটে আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে চাকরি করতো। সকাল সাড়ে ৯টার দিকে শনির আখড়া দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আমার ছেলে গুরুতর আহত হয়। পরে আমরা খবর পেয়ে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজলার শ্রী রামপুরে। ঢাকায় কদমতলীর মেরাজনগর এলাকায় পরিবার নিয়ে থাকি আমরা। আমার ছেলের দুই মেয়ে রয়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শ) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow