যাত্রাবাড়ীতে বাসার ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ী থানার উত্তর যাত্রাবাড়ী ধলপুর বউবাজার কবরস্থান গলি এলাকার একটি তিনতলা বাসার ছাদ থেকে পড়ে রমজান আলী নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৮টার দিকে এই দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাকে হাসপাতালে নিয়ে আসা বোন খুশি জানান, আমার ভাই উত্তর যাত্রাবাড়ী ধলপুর বউবাজার এলাকার একটি বাসার তৃতীয় তলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। পরে আমার ভাইকে দেখতে পেয়ে সেখান থেকে দ্রুত একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। কাজী আল আমিন/এমআইএইচএস

যাত্রাবাড়ীতে বাসার ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ী থানার উত্তর যাত্রাবাড়ী ধলপুর বউবাজার কবরস্থান গলি এলাকার একটি তিনতলা বাসার ছাদ থেকে পড়ে রমজান আলী নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৮টার দিকে এই দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা বোন খুশি জানান, আমার ভাই উত্তর যাত্রাবাড়ী ধলপুর বউবাজার এলাকার একটি বাসার তৃতীয় তলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। পরে আমার ভাইকে দেখতে পেয়ে সেখান থেকে দ্রুত একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল আমিন/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow