যাত্রাবাড়ীতে শ্রমিককে কুপিয়ে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মো. অপু (৩৫) নামের এক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৯ মার্চ) সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত অপু শ্রমিকদলের কর্মী ছিলেন বলে তার ভাগিনা জানিয়েছেন। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এস আই) জুয়েল রানা জানান, খবর পেয়ে রোববার দিনগত রাত সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ী সিটি করপোরেশন মার্কেটের ভেতরের একটি ঘর থেকে অপুর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। তিনি আরও জানান, আশপাশের লোকের মুখে জানতে পেরেছি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা চলছে। অপুর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং পায়ের রগ কাটা অবস্থায় পাওয়া গেছে। নিহত অপুর ভাগিনা রিপন বলেন, আমার মামা যাত্রাবাড়ীর একটি মাছের আড়তে কাজ করতেন। আমার মামা বিএনপির শ্রমিকদলের কর্মী ছিলেন। কারা আমার মামাকে মেরেছে আমরা এ বিষয়ে কিছু জানতে পারিনি। কাজী আল আমিন/এমআইএইচএস
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মো. অপু (৩৫) নামের এক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৯ মার্চ) সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত অপু শ্রমিকদলের কর্মী ছিলেন বলে তার ভাগিনা জানিয়েছেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এস আই) জুয়েল রানা জানান, খবর পেয়ে রোববার দিনগত রাত সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ী সিটি করপোরেশন মার্কেটের ভেতরের একটি ঘর থেকে অপুর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, আশপাশের লোকের মুখে জানতে পেরেছি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা চলছে। অপুর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং পায়ের রগ কাটা অবস্থায় পাওয়া গেছে।
নিহত অপুর ভাগিনা রিপন বলেন, আমার মামা যাত্রাবাড়ীর একটি মাছের আড়তে কাজ করতেন। আমার মামা বিএনপির শ্রমিকদলের কর্মী ছিলেন। কারা আমার মামাকে মেরেছে আমরা এ বিষয়ে কিছু জানতে পারিনি।
কাজী আল আমিন/এমআইএইচএস
What's Your Reaction?