যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. হৃদয় খন্দকার ওরফে এ্যারিসন হৃদয় (২৫), মো. রুবেল হোসেন (২৮), মো. রাসেল (২৮), মো. মেহেদি হাসান (২৪), মো. রাজু মিয়া (২৮), মো. রিফাত হোসেন (২২), গোলাম মোস্তফা (৪৫), আব্দুর রব (৫৫), মো. রফিক (৫৩), মো. রাজু (৩৮), মো. জহির (৩৮), ডালিয়া আক্তার ওরফে শারমীন সুলতানা ওরফে শুধা (৩২), ফরহাদ হোসেন (৪০), ফয়জুল হক (৩৮), মো. গাফফার (২৫), মো. ইয়াসিন (১৯), মো. আনোয়ার হোসেন (৪৫), মো. জাফর (২৬), পারভেজ বেপারী (২৪), মামুন (৩৯) ও মো. ওমর ফারুক (৩০)। যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে ডিসি তালেবুর রহমান বলেন, গতকাল শুক্রবার (১৩ মার্চ) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২১ জনকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিত

যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. হৃদয় খন্দকার ওরফে এ্যারিসন হৃদয় (২৫), মো. রুবেল হোসেন (২৮), মো. রাসেল (২৮), মো. মেহেদি হাসান (২৪), মো. রাজু মিয়া (২৮), মো. রিফাত হোসেন (২২), গোলাম মোস্তফা (৪৫), আব্দুর রব (৫৫), মো. রফিক (৫৩), মো. রাজু (৩৮), মো. জহির (৩৮), ডালিয়া আক্তার ওরফে শারমীন সুলতানা ওরফে শুধা (৩২), ফরহাদ হোসেন (৪০), ফয়জুল হক (৩৮), মো. গাফফার (২৫), মো. ইয়াসিন (১৯), মো. আনোয়ার হোসেন (৪৫), মো. জাফর (২৬), পারভেজ বেপারী (২৪), মামুন (৩৯) ও মো. ওমর ফারুক (৩০)।

যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে ডিসি তালেবুর রহমান বলেন, গতকাল শুক্রবার (১৩ মার্চ) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২১ জনকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

কেআর/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow