যাত্রাবাড়ী থেকে ২ শিশু উদ্ধার, বলতে পারছে না পরিচয়
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ইয়াছিন (৭) নামের এক ছেলে শিশু এবং অজ্ঞাতনামা ২ বছর ছয় মাসের এক মেয়ে শিশু পাওয়া গেছে। ইয়াছিনের উচ্চতা আনুমানিক ৩ ফুট ৫ ইঞ্চি। গায়ের রং শ্যাম বর্ণ। পরনে প্রিন্টের শার্ট ছিল। সে তার বাবার নাম রাসেল এবং মায়ের নাম আকাসী বলে জানিয়েছে। আর কিছু জানাতে পারেনি।
অন্যদিকে অজ্ঞাতনামা মেয়ে শিশুটির উচ্চতা আনুমানিক ২ ফুট ৫ ইঞ্চি। গায়ের রং ফর্সা। পরনে ঘিয়ে রঙের ছাপা যুক্ত জামা ছিল। সে তার নাম-ঠিকানা কিছুই বলতে পারে না।
সোমবার (২৫ মে) যাত্রাবাড়ী থানাধীন চৌরাস্তা এলাকায় পথচারীরা পেয়ে তাদের কান্নারত অবস্থায় দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে থানা পুলিশকে সংবাদ দেয়। এরপর তাদের উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করলে সঠিক নাম-ঠিকানা বলতে না পাড়ায় যাত্রাবাড়ী থানা পুলিশ নিরাপদ হেফাজতের জন্য ভিকটিম সাপোর্ট সেন্টারে রেখে যায়। বর্তমানে শিশু দুটি ভিকটিম উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের সাপোর্ট সেন্টারে আছে।
শিশু দুটির প্রাপ্তির ঘটনায় যাত্রাবাড়ী থানার জিডি নম্বরে-২৮০৩, তারিখ- ২৫/০৫/২০২৬ খ্রি. রয়েছে।
কোনো স্ব হৃদয়বান ব্যক্তি ওই শিশুদের পরিবারের সন্ধান পেলে তেজগাঁও থানা কম

কোনো স্ব হৃদয়বান ব্যক্তি ওই শিশুদের পরিবারের সন্ধান পেলে তেজগাঁও থানা কমপ্লেক্সসংলগ্ন উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের (ডিউটি অফিসারের মোবাইল নম্বর-০১৩২০০৪২০৫৫ ও টিএনটি নম্বর-০২৪১০২৪৮৪৮) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
সূত্র : ডিএমপি নিউজ