যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, যাত্রাবাড়ী থানার আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার আসামি চারজন, পুরোনো মামলার পাঁচজন এবং মোবাইল কোর্টের মাধ্যমে সাতজনকে আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সাজ্জাত হোসেন (২৯), মো. সায়েম হোসেন (২৩), জনি চন্দ্র (৪৬), মো. সেলিম (৫৮), মো. সম্রাট মোল্লা ওরফে জালাল (২৮), জাহিদ (২২), মাজহারুল ইসলাম (৩৬), আনিসুর রহমান (৪৬), মো. রাকিবুল হোসেন (৩৬), মো. শাকিল (২১), মো. ফাহিম (২০), শামীম (২৩), মো. ইব্রাহিম (১৮), মো. নাহিদ হাসান (২৬), শাহীন শেখ (৩০) ও মো. মহরব আলী সুমন (২৬)।
পুলিশ জানিয়েছে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।