যাত্রাবাড়ীর হত্যা মামলায় বিচারপতি খায়রুল হককে গ্রেফতার দেখানোর নির্দেশ
রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় খোবাইব নামে এক তরুণ নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় এ আদেশ দেওয়া হয়। শনিবার (২৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন। মামলার তদন্ত কর্মকর্তা ইব্রাহীম খলিল ১৬ মে আদালতে খায়রুল হককে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনে বলা হয়, তদন্তে তার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার দেখানো প্রয়োজন। সকালে সাবেক এই প্রধান বিচারপতিকে আদালতে হাজির করা হয়। আদালত সূত্র জানায়, শারীরিক অসুস্থতার কারণে তাকে হুইলচেয়ারে করে এজলাসে আনা হয়। তীব্র গরমের মধ্যে পাশে থাকা একজন আইনজীবী তাকে হাতপাখা দিয়ে বাতাস করছিলেন। পরে শুনানি পেছানো হলে তাকে হাজতখানায় নেওয়া হয়। দুপুরের পর শুনানি শেষে আদালত তাকে মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নে
রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় খোবাইব নামে এক তরুণ নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় এ আদেশ দেওয়া হয়।
শনিবার (২৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন।
মামলার তদন্ত কর্মকর্তা ইব্রাহীম খলিল ১৬ মে আদালতে খায়রুল হককে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনে বলা হয়, তদন্তে তার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার দেখানো প্রয়োজন।
সকালে সাবেক এই প্রধান বিচারপতিকে আদালতে হাজির করা হয়। আদালত সূত্র জানায়, শারীরিক অসুস্থতার কারণে তাকে হুইলচেয়ারে করে এজলাসে আনা হয়। তীব্র গরমের মধ্যে পাশে থাকা একজন আইনজীবী তাকে হাতপাখা দিয়ে বাতাস করছিলেন। পরে শুনানি পেছানো হলে তাকে হাজতখানায় নেওয়া হয়। দুপুরের পর শুনানি শেষে আদালত তাকে মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন সরকারি কৌঁসুলি ওমর ফারুকী। অন্যদিকে খায়রুল হকের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন শামীম হায়দার পাটোয়ারী এবং আইনজীবী মোনায়েম নবী।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী ওভারব্রিজের নিচে অবস্থানরত আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করা হয়। এতে খোবাইব নামে এক তরুণ নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই জোবায়ের আহম্মেদ গত বছরের ১৬ নভেম্বর মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, ওবায়দুল কাদেরসহ ৮০ জনকে আসামি করা হয়।
এর আগে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট খায়রুল হককে কোনো সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছিলেন। বিচারপতি রাজিক-আল-জলিল ও দেবাশীষ রায় চৌধুরী সমন্বয়ে গঠিত বেঞ্চ ওই আদেশ দেন।
গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডি এলাকার বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করা হয়। পরে তাকে জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলাতেও গ্রেফতার দেখানো হয়। তার বিরুদ্ধে বর্তমানে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
এমডিএএ/এমআইএইচএস
What's Your Reaction?