যাত্রাশিল্পী মিলন কান্তি দে আর নেই

দেশের যাত্রাশিল্পের প্রথিতযশা শিল্পী মিলন কান্তি দে আর নেই। আজ (৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ২৫ মিনিটে চট্টগ্রামের পটিয়া উপজেলার নিজ গ্রামের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৮ বছর। মিলন কান্তি দের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গবেষক আমিনুর রহমান সুলতান জানান, কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এই যাত্রাশিল্পী। শনিবার সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে পরিবারের সদস্যদের সঙ্গেই নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি আরও জানান, মিলন কান্তি দের সৎকারের বিষয়ে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার বিকাল ৫টা পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আরও পড়ুন:নিজের একুশে পদক কাকে উৎসর্গ করলেন ববিতা নেদারল্যান্ডসে ৪৩ লাখ টাকা পাচ্ছে সাবেক কৃষিমন্ত্রীর ছেলের সিনেমা  ১৯৪৮ সালের ১ সেপ্টেম্বর চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা গ্রামে জন্মগ্রহণ করেন মিলন কান্তি দে। যাত্রাশিল্পে যুক্ত হওয়ার পর থেকেই তিনি নিয়মিত লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। আত্মজীবনীসহ যাত্রাশিল্প নিয়ে তার লেখা একাধিক গ্রন্থ রয়েছে। শিল্পীসত্তার পাশাপাশি লেখকসত্তার এক অনন্য সমন্বয় ঘটিয়েছিলেন মিলন কান্তি দে। আমৃত্য

যাত্রাশিল্পী মিলন কান্তি দে আর নেই

দেশের যাত্রাশিল্পের প্রথিতযশা শিল্পী মিলন কান্তি দে আর নেই। আজ (৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ২৫ মিনিটে চট্টগ্রামের পটিয়া উপজেলার নিজ গ্রামের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

মিলন কান্তি দের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গবেষক আমিনুর রহমান সুলতান জানান, কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এই যাত্রাশিল্পী। শনিবার সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে পরিবারের সদস্যদের সঙ্গেই নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, মিলন কান্তি দের সৎকারের বিষয়ে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার বিকাল ৫টা পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুন:
নিজের একুশে পদক কাকে উৎসর্গ করলেন ববিতা 
নেদারল্যান্ডসে ৪৩ লাখ টাকা পাচ্ছে সাবেক কৃষিমন্ত্রীর ছেলের সিনেমা 

১৯৪৮ সালের ১ সেপ্টেম্বর চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা গ্রামে জন্মগ্রহণ করেন মিলন কান্তি দে। যাত্রাশিল্পে যুক্ত হওয়ার পর থেকেই তিনি নিয়মিত লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। আত্মজীবনীসহ যাত্রাশিল্প নিয়ে তার লেখা একাধিক গ্রন্থ রয়েছে।

শিল্পীসত্তার পাশাপাশি লেখকসত্তার এক অনন্য সমন্বয় ঘটিয়েছিলেন মিলন কান্তি দে। আমৃত্যু তিনি যাত্রামঞ্চে যেমন সক্রিয় ছিলেন, তেমনি লেখালেখির মাধ্যমেও যাত্রাশিল্পকে সমৃদ্ধ করে গেছেন। তার মৃত্যুতে যাত্রাঙ্গনে নেমে এসেছে গভীর শোক।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow