যাত্রীদের নিয়ে উল্টে গেল বাস
হবিগঞ্জের বাহুবলে বাস উল্টে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ডুবাঐ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম- লোকমান (১৮)। তিনি উপজেলার ভাটপাড়া গ্রামের আনসার মিয়ার ছেলে। জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা মিতালী পরিবহনের একটি বাসে যাত্রী উঠানামা নিয়ে হট্টগোলের সৃষ্টি হয়। একপর্যায়ে বাসটি ডুবাঐ বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লোকমান (১৮) নামে এক পথচারী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হন। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাহুবল মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্
হবিগঞ্জের বাহুবলে বাস উল্টে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ডুবাঐ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম- লোকমান (১৮)। তিনি উপজেলার ভাটপাড়া গ্রামের আনসার মিয়ার ছেলে।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা মিতালী পরিবহনের একটি বাসে যাত্রী উঠানামা নিয়ে হট্টগোলের সৃষ্টি হয়। একপর্যায়ে বাসটি ডুবাঐ বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লোকমান (১৮) নামে এক পথচারী ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হন। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাহুবল মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হলেও পরে যান চলাচল স্বাভাবিক করা হয়।
What's Your Reaction?