যাত্রীদের নিয়ে খাদে পড়ল বাস

শরীয়তপুরের জাজিরায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জাজিরা পৌরসভার ঠান্ডার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের চিৎকার ও আর্তনাদে মুহূর্তেই ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পদ্মা ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে শরীয়তপুরের নড়িয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। দুপুরের দিকে বাসটি ঠান্ডার মোড় এলাকায় পৌঁছালে সড়কের দুই পাশে চলমান সংস্কার কাজের কারণে রাস্তা সংকীর্ণ হয়ে পড়ে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির একটি চাকা সড়কের পাশের খাদে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই ভারসাম্য হারিয়ে পুরো বাসটি উল্টে পাশের একটি ডোবায় পড়ে যায়। দুর্ঘটনায় বাসচালকসহ অন্তত ২০ জন যাত্রী আহত হন।  প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ডোবায় পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। অনেকেই ভাঙা কাচ ঠেলে বাইরে বের হওয়ার চেষ্টা করেন। স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে জানালা ও দরজা ভেঙে আটক

যাত্রীদের নিয়ে খাদে পড়ল বাস

শরীয়তপুরের জাজিরায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জাজিরা পৌরসভার ঠান্ডার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের চিৎকার ও আর্তনাদে মুহূর্তেই ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পদ্মা ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে শরীয়তপুরের নড়িয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। দুপুরের দিকে বাসটি ঠান্ডার মোড় এলাকায় পৌঁছালে সড়কের দুই পাশে চলমান সংস্কার কাজের কারণে রাস্তা সংকীর্ণ হয়ে পড়ে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির একটি চাকা সড়কের পাশের খাদে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই ভারসাম্য হারিয়ে পুরো বাসটি উল্টে পাশের একটি ডোবায় পড়ে যায়। দুর্ঘটনায় বাসচালকসহ অন্তত ২০ জন যাত্রী আহত হন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ডোবায় পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। অনেকেই ভাঙা কাচ ঠেলে বাইরে বের হওয়ার চেষ্টা করেন। স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে জানালা ও দরজা ভেঙে আটকে পড়াদের উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে যোগ দেন।

আহতদের উদ্ধার করে দ্রুত জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস ছালাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow