যাত্রীবেশে বাসে ছিনতাই, ১১ স্মার্টফোনসহ মূলহোতা গ্রেপ্তার
চট্টগ্রাম মহানগরে বাসযাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধভাবে ছিনতাইয়ে লিপ্ত একটি চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে নগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি ছোরা এবং বিভিন্ন সময়ে ছিনতাই করা ১১টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মোবাইলগুলোর মধ্যে রয়েছে নাগরিক পত্রিকার প্রধান সম্পাদক রোমন শেখের ছিনতাই হওয়া মোবাইলও। গ্রেপ্তার মো. সাইফুল ইসলাম ওরফে বাদশা (৩৬) চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও এলাকার এম্পু মিয়ার বাড়ির বাসিন্দা। পুলিশ জানায়, গত ৬ জুলাই সকালে যাত্রীবেশে বাসে উঠে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্যরা ছোরার ভয় দেখিয়ে কোতোয়ালী থানা এলাকায় রোমন শেখের ব্যবহৃত মোবাইল ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী কোতোয়ালী থানায় মামলা দায়ের হয়। মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে কোতোয়ালী থানার একটি আভিযানিক দল। তদন্তে ছিনতাই চক্রের সদস্যদের পরিচয় শনাক্ত হওয়ার পর তাদের গ্রেপ্তারে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানার কোলাগাঁও এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতা সাইফুল
চট্টগ্রাম মহানগরে বাসযাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধভাবে ছিনতাইয়ে লিপ্ত একটি চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে নগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি ছোরা এবং বিভিন্ন সময়ে ছিনতাই করা ১১টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মোবাইলগুলোর মধ্যে রয়েছে নাগরিক পত্রিকার প্রধান সম্পাদক রোমন শেখের ছিনতাই হওয়া মোবাইলও।
গ্রেপ্তার মো. সাইফুল ইসলাম ওরফে বাদশা (৩৬) চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও এলাকার এম্পু মিয়ার বাড়ির বাসিন্দা।
পুলিশ জানায়, গত ৬ জুলাই সকালে যাত্রীবেশে বাসে উঠে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্যরা ছোরার ভয় দেখিয়ে কোতোয়ালী থানা এলাকায় রোমন শেখের ব্যবহৃত মোবাইল ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী কোতোয়ালী থানায় মামলা দায়ের হয়।
মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে কোতোয়ালী থানার একটি আভিযানিক দল। তদন্তে ছিনতাই চক্রের সদস্যদের পরিচয় শনাক্ত হওয়ার পর তাদের গ্রেপ্তারে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানার কোলাগাঁও এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতা সাইফুল ইসলাম ওরফে বাদশাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সাইফুল সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য হিসেবে জড়িত থাকার তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, চক্রের পলাতক অন্যান্য সদস্যদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।
কোতয়ালী থানা পুলিশের তথ্য অনুযায়ী, সাইফুল সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে নগরের নিউ মার্কেট, স্টেশন রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আগত ব্যবসায়ী, পথচারী ও বাসযাত্রীদের লক্ষ্য করে ছিনতাই করতেন। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, চুরি, ছিনতাই এবং ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক থানায় মোট ১৫টি মামলা রয়েছে।
What's Your Reaction?