যাত্রীর অন্তর্বাসের ভেতর মিললো ২.১৬ কেজি সোনা
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পায়জামার বেল্ট ও অন্তর্বাসের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে আনা ২ দশমিক ১৬ কেজি সোনাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। তাকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)। সোমবার (১৩ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের এফজেড-৪৬৩ ফ্লাইটের এক যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় গোপন তথ্যের ভিত্তিতে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে সোনার গহনা ও গলিত সোনা উদ্ধার করা হয়। আটক যাত্রীর নাম মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী। তিনি চট্টগ্রামের মিরসরাই এলাকার বাসিন্দা। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, তল্লাশির সময় যাত্রীর পায়জামার বেল্টের স্থান ও অন্তর্বাসের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় সোনাগুলো পাওয়া যায়। আরও পড়ুন চট্টগ্রামে ৪০০ বোতল বিদেশি মদ জব্দ তিনি বলেন, উদ্ধার করা সোনার পরিমাণ ২ দশমিক ১৬ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা। তিনি আরও জানান, উদ্ধার করা সোনা বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পায়জামার বেল্ট ও অন্তর্বাসের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে আনা ২ দশমিক ১৬ কেজি সোনাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। তাকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)।
সোমবার (১৩ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের এফজেড-৪৬৩ ফ্লাইটের এক যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় গোপন তথ্যের ভিত্তিতে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে সোনার গহনা ও গলিত সোনা উদ্ধার করা হয়।
আটক যাত্রীর নাম মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী। তিনি চট্টগ্রামের মিরসরাই এলাকার বাসিন্দা।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, তল্লাশির সময় যাত্রীর পায়জামার বেল্টের স্থান ও অন্তর্বাসের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় সোনাগুলো পাওয়া যায়।

চট্টগ্রামে ৪০০ বোতল বিদেশি মদ জব্দ
তিনি বলেন, উদ্ধার করা সোনার পরিমাণ ২ দশমিক ১৬ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা।
তিনি আরও জানান, উদ্ধার করা সোনা বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে সোনা চোরাচালানের সঙ্গে জড়িত ওই যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রমও চলমান।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদেশিক মুদ্রা পাচার ও সোনা চোরাচালান প্রতিরোধে এনএসআই, ডিজিএফআই, কাস্টমস গোয়েন্দা, বিমানবন্দর কাস্টমসসহ সংশ্লিষ্ট সব সংস্থা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে নজরদারি অব্যাহত রেখেছে।
এমআরএএইচ/এএমএ
What's Your Reaction?