যাদের চুলের যত্নে ভিটামিন ই ক্যাপসুল এড়িয়ে চলা উচিত

চুল পড়া, রুক্ষতা বা ভাঙার মতো নানা রকম সমস্যা দেখা দেয়। বর্তমানে চুলের যত্নে ভিটামিন ই ক্যাপসুলের জনপ্রিয়তা বাড়ছে। অনেকেই এটিকে চুল পড়া কমানো, রুক্ষ চুলকে নরম ও প্রাণবন্ত করা এবং স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনার জন্য ব্যবহার করেন। তবে মনে রাখতে হবে, সঠিকভাবে ব্যবহার না করলে ভিটামিন ই ক্যাপসুলের প্রতিক্রিয়া নেতিবাচকও হতে পারে। সব ধরনের ত্বক বা চুলের জন্য এটি উপযুক্ত নয়। তাই ব্যবহার করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা খুবই জরুরি। সঠিক নিয়মে ব্যবহারের মাধ্যমে চুলের স্বাস্থ্য বজায় থাকে, নতুন চুল গজায় এবং স্ক্যাল্পে আর্দ্রতা থাকে। ভুলভাবে ব্যবহার করলে চুলের সমস্যা আরও বাড়তে পারে। চুলের ভিটামিন ই ক্যাপসুলের উপকারিতা ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটি মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, যার ফলে চুলের গোড়া পুষ্টি পায় এবং শক্তিশালী হয়। নিয়মিত ব্যবহারে চুল পড়া কমে এবং নতুন চুল গজানোর সম্ভাবনা বাড়ে। যাদের চুল শুষ্ক, নিস্তেজ বা প্রাণহীন, তাদের জন্য ভিটামিন ই বিশেষ উপকারী। এটি চুলে প্রয়োজনীয় আর্দ্রতা ধরে রাখে, চুলকে নরম, মসৃণ এবং উজ্জ্বল করে তোলে। পা

যাদের চুলের যত্নে ভিটামিন ই ক্যাপসুল এড়িয়ে চলা উচিত

চুল পড়া, রুক্ষতা বা ভাঙার মতো নানা রকম সমস্যা দেখা দেয়। বর্তমানে চুলের যত্নে ভিটামিন ই ক্যাপসুলের জনপ্রিয়তা বাড়ছে। অনেকেই এটিকে চুল পড়া কমানো, রুক্ষ চুলকে নরম ও প্রাণবন্ত করা এবং স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনার জন্য ব্যবহার করেন।

তবে মনে রাখতে হবে, সঠিকভাবে ব্যবহার না করলে ভিটামিন ই ক্যাপসুলের প্রতিক্রিয়া নেতিবাচকও হতে পারে। সব ধরনের ত্বক বা চুলের জন্য এটি উপযুক্ত নয়। তাই ব্যবহার করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা খুবই জরুরি। সঠিক নিয়মে ব্যবহারের মাধ্যমে চুলের স্বাস্থ্য বজায় থাকে, নতুন চুল গজায় এবং স্ক্যাল্পে আর্দ্রতা থাকে। ভুলভাবে ব্যবহার করলে চুলের সমস্যা আরও বাড়তে পারে।

gtty

চুলের ভিটামিন ই ক্যাপসুলের উপকারিতা
ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটি মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, যার ফলে চুলের গোড়া পুষ্টি পায় এবং শক্তিশালী হয়। নিয়মিত ব্যবহারে চুল পড়া কমে এবং নতুন চুল গজানোর সম্ভাবনা বাড়ে। যাদের চুল শুষ্ক, নিস্তেজ বা প্রাণহীন, তাদের জন্য ভিটামিন ই বিশেষ উপকারী। এটি চুলে প্রয়োজনীয় আর্দ্রতা ধরে রাখে, চুলকে নরম, মসৃণ এবং উজ্জ্বল করে তোলে। পাশাপাশি ভিটামিন ই স্ক্যাল্পের সমস্যা কমাতে সাহায্য করে। খুশকি, চুলকানি বা স্ক্যাল্পের শুষ্কতা নিয়ন্ত্রণেও এটি কার্যকর।

তেলের সঙ্গে ব্যবহার
ভিটামিন ই ক্যাপসুল কেটে তেল বের করুন এবং নারিকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। এতে চুলের গোড়া পুষ্ট হয় এবং চুলের স্বাস্থ্য উন্নত হয়। নিয়মিত ব্যবহারে চুল পড়া কমে, চুল উজ্জ্বল ও মসৃণ হয়।

yui

হেয়ার প্যাকের সঙ্গে
চুলের বৃদ্ধির জন্য অ্যালোভেরা জেলকে ভিটামিন ই ক্যাপসুলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। কিছুক্ষণ রেখে তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। খুশকি বা চুলের শুষ্কতার জন্য টকদইতে ভিটামিন ই ক্যাপসুলের তেল মিশিয়ে হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করতে পারেন। এই হেয়ার মাস্ক নিয়মিত ব্যবহার করলে চুলের আর্দ্রতা বজায় থাকে এবং চুলের ক্ষয়ও প্রতিরোধ করা সম্ভব হয়।

যারা ব্যবহার করবেন না বা সতর্ক থাকবেন 
যদি আপনার চুল অতিরিক্ত তৈলাক্ত হয় বা স্ক্যাল্প তেলতেলে থাকে, ভিটামিন ই ব্যবহার করলে চুল আরও আঠালো ও নোংরা হতে পারে, যা চুল পড়ার কারণ হতে পারে। ব্রণপ্রবণ ত্বকের জন্য এটি এড়িয়ে চলা ভালো। সংবেদনশীল স্ক্যাল্পে প্রয়োগ করলে প্রদাহ বা চুলকানি বেড়ে যেতে পারে। অতিরিক্ত খুশকি থাকলে বা আগে থেকেই স্ক্যাল্পে চুলকানি বা ইনফেকশন থাকলে ভিটামিন ই ব্যবহার করবেন না।তাই ব্যবহারের আগে প্যাচ টেস্ট করা উচিত।

সূত্র: মেডিকেল নিউজ টুডে, এনডিটিভি

আরও পড়ুন:
চুল পড়া বন্ধ হবে রসুন ব্যবহারে 
শীতকালে চুলে খুশকি বাড়ার আগেই নিন প্রতিরোধের ব্যবস্থা 

এসএকেওয়াই/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow