যার কারণে আজ তিনি বলিউডের বাদশা, জানালেন শাহরুখ খান

গত ১৭ ফেব্রুয়ারি মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় সেলিম খানকে। ৯০ বছর বয়সী এই প্রবীণ চিত্রনাট্যকারের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ছুটে যান পরিবারের সদস্যরা। পাশাপাশি বলিউডের একাধিক তারকাও খোঁজ নেন তার শারীরিক অবস্থার। চিকিৎসক ডা. জলিল ডি পার্কার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মস্তিষ্কে অল্পমাত্রায় রক্তক্ষরণ হওয়ায় একটি ছোট অস্ত্রোপচার করা হয়েছে। অপারেশন সফল হয়েছে এবং বর্তমানে সেলিম খান স্থিতিশীল রয়েছেন। তবে তাকে আপাতত ভেন্টিলেশনে রাখা হয়েছে। চিকিৎসকদের আশা, শিগগিরই ভেন্টিলেশন থেকে সরানো সম্ভব হবে। বয়সজনিত কারণে সম্পূর্ণ সুস্থ হতে কিছুটা সময় লাগতে পারে বলেও জানিয়েছেন তারা। এদিকে সেলিম খানের অসুস্থতার খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার সঙ্গে যুক্ত একাধিক পুরনো ছবি ও ভিডিও। বিশেষ করে ২০১৮ সালে ‘আইএনএস’কে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ খানের বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে। সেলিম খান। ছবি: সংগৃহীত সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, “আমি আজ শাহরুখ খান হতে পেরেছি শুধুমাত্র সেলিম খানের জন্য। মুম্বাইয়ে প্রথম যখন আসি, কাউকেই চিনতাম না। সালমানের পরিবার আমাক

যার কারণে আজ তিনি বলিউডের বাদশা, জানালেন শাহরুখ খান

গত ১৭ ফেব্রুয়ারি মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় সেলিম খানকে। ৯০ বছর বয়সী এই প্রবীণ চিত্রনাট্যকারের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ছুটে যান পরিবারের সদস্যরা। পাশাপাশি বলিউডের একাধিক তারকাও খোঁজ নেন তার শারীরিক অবস্থার।

চিকিৎসক ডা. জলিল ডি পার্কার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মস্তিষ্কে অল্পমাত্রায় রক্তক্ষরণ হওয়ায় একটি ছোট অস্ত্রোপচার করা হয়েছে। অপারেশন সফল হয়েছে এবং বর্তমানে সেলিম খান স্থিতিশীল রয়েছেন। তবে তাকে আপাতত ভেন্টিলেশনে রাখা হয়েছে। চিকিৎসকদের আশা, শিগগিরই ভেন্টিলেশন থেকে সরানো সম্ভব হবে। বয়সজনিত কারণে সম্পূর্ণ সুস্থ হতে কিছুটা সময় লাগতে পারে বলেও জানিয়েছেন তারা।

এদিকে সেলিম খানের অসুস্থতার খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার সঙ্গে যুক্ত একাধিক পুরনো ছবি ও ভিডিও। বিশেষ করে ২০১৮ সালে ‘আইএনএস’কে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ খানের বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে।

jagonews24
সেলিম খান। ছবি: সংগৃহীত

সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, “আমি আজ শাহরুখ খান হতে পেরেছি শুধুমাত্র সেলিম খানের জন্য। মুম্বাইয়ে প্রথম যখন আসি, কাউকেই চিনতাম না। সালমানের পরিবার আমাকে আপন করে নিয়েছিল। সেলিমজি সবসময় আমাকে সমর্থন করেছেন। তাই আজ আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি।”

শুধু শাহরুখ নন, এর আগে অভিনেতা সুরজ পাঞ্চোলি-ও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সালমান খানের বাড়ি ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’র দরজা নাকি সবার জন্যই খোলা থাকত। কখনো তালাবন্ধ থাকত না সেই বাড়ি। পরিচিত-অপরিচিত নির্বিশেষে সবাইকে আপন করে নিতেন সেলিম খান।

আরও পড়ুন:
যে কারণে মামলা খেলেন নায়ক সোহম
হৃত্বিকের সেই নায়িকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, পাল্টা মামলার হুমকি

উল্লেখ্য, টেলিভিশন দিয়ে ক্যারিয়ার শুরু করা শাহরুখ ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। আজ তিনি ভারতের অন্যতম সেরা চলচ্চিত্র তারকা। আর তার সাফল্যের নেপথ্যে সেলিম খানের অবদানের কথা স্মরণ করেই নতুন করে আবেগাপ্লুত হয়েছেন ভক্তরা।

এমএমএফ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow