যারা জনগণের টাকা আত্মসাৎ করবে না, তাদের হাতেই নগরীর দায়িত্ব দিতে হবে

যারা জনগণের টাকা আত্মসাৎ করবে না, সৎ ও জবাবদিহিমূলকভাবে নগর পরিচালনা করবে, আগামীতে নগরীর দায়িত্ব তাদের হাতেই তুলে দিতে হবে। এমন মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, সিটি কর্পোরেশনের বিপুল পরিমাণ ফান্ড কোথায় ব্যয় হচ্ছে, সে বিষয়ে নগরবাসীর কাছে জবাবদিহি থাকতে হবে।  মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে রাজধানীর ভাষানটেক থানাধীন বিভিন্ন ওয়ার্ডে মসজিদ ও মাদরাসায় ফ্যান এবং জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণকালে তিনি এসব কথা বলেন। সেলিম উদ্দিন বলেন, আমরা ত্রাণ দিতে নয়, পরিবারের সদস্য হয়ে আপনাদের পাশে দাঁড়াতে চাই। রাজধানী জলাবদ্ধতামুক্ত না হওয়া পর্যন্ত জামায়াতের পক্ষ থেকে এই খাবারের প্যাকেট বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। রাজধানীর দীর্ঘদিনের জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সেলিম উদ্দিন বলেন, নগরবাসী জানতে চায়, কবে নাগাদ এই শহরের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে। কোনো দায়িত্বশীল প্রশাসন জনগণকে বারবার একই দুর্ভোগে ফেলতে পারে না। জামায়াতের এই কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বলেন, আল্লাহর হক

যারা জনগণের টাকা আত্মসাৎ করবে না, তাদের হাতেই নগরীর দায়িত্ব দিতে হবে

যারা জনগণের টাকা আত্মসাৎ করবে না, সৎ ও জবাবদিহিমূলকভাবে নগর পরিচালনা করবে, আগামীতে নগরীর দায়িত্ব তাদের হাতেই তুলে দিতে হবে। এমন মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি বলেন, সিটি কর্পোরেশনের বিপুল পরিমাণ ফান্ড কোথায় ব্যয় হচ্ছে, সে বিষয়ে নগরবাসীর কাছে জবাবদিহি থাকতে হবে। 

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে রাজধানীর ভাষানটেক থানাধীন বিভিন্ন ওয়ার্ডে মসজিদ ও মাদরাসায় ফ্যান এবং জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণকালে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, আমরা ত্রাণ দিতে নয়, পরিবারের সদস্য হয়ে আপনাদের পাশে দাঁড়াতে চাই। রাজধানী জলাবদ্ধতামুক্ত না হওয়া পর্যন্ত জামায়াতের পক্ষ থেকে এই খাবারের প্যাকেট বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

রাজধানীর দীর্ঘদিনের জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সেলিম উদ্দিন বলেন, নগরবাসী জানতে চায়, কবে নাগাদ এই শহরের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে। কোনো দায়িত্বশীল প্রশাসন জনগণকে বারবার একই দুর্ভোগে ফেলতে পারে না।

জামায়াতের এই কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বলেন, আল্লাহর হক আদায়ের পাশাপাশি প্রতিবেশী ও মানুষের হকও আদায় করতে হবে। দুর্যোগের সময় সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। সমাজ ও মানুষের কল্যাণে জামায়াতের ইতিবাচক উদ্যোগে সবার সহযোগিতা ও সমর্থন প্রয়োজন।

শেষে তিনি কাদা ছোড়াছুড়ি ও পরস্পরের দোষারোপের রাজনীতি পরিহার করে একটি নিরাপদ, বাসযোগ্য ও মানবিক নগর গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াত ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াছিন আরাফাত ও থানা আমির আহসান হাবিব, কাউন্সিলর প্রার্থীসহ স্থানীয় জামায়াতের নেতারা।

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আতাউর রহমান সরকার প্রেরিত এক সাংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow