যুক্তরাজ্য-সিঙ্গাপুর থেকে আসবে দুই কার্গো এলএনজি, ব্যয় ১৪৩৮ কোটি টাকা

স্পট মার্কেট থেকে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যুক্তরাজ্য এবং সিঙ্গাপুর থেকে এই এলএনজি আমদানি করতে ব্যয় হবে প্রায় এক হাজার ৪৩৮ কোটি টাকা।   বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংকান্ত্র মন্ত্রিসভা কমিটি বৈঠকে এই এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও পড়ুন প্রবাসী আয়ের জোয়ারে বৈদেশিক মুদ্রার রিজার্ভে শক্ত ভিত বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫-এর বিধি ১০৫(৩)(ক) অনুসরণ করে স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কেনা হবে। এর মধ্যে ৩৪তম কার্গোটি ২৩-২৪ জুলাই ২০২৬ এবং ৩৫তম কার্গোটি ২৬-২৭ জুলাই ২০২৬ সময়ের জন্য সরবরাহ করা হবে।  অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, সিঙ্গাপুরভিত্তিক বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমেটেড থেকে একটি এবং যুক্তরাজ্যভিত্তিক টোটাল ইঞ্জিনিয়ারিং গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে এক কার্গো এলএনজি কেনা হবে। এতে মোট ব্যয় হবে এক হাজার

যুক্তরাজ্য-সিঙ্গাপুর থেকে আসবে দুই কার্গো এলএনজি, ব্যয় ১৪৩৮ কোটি টাকা

স্পট মার্কেট থেকে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যুক্তরাজ্য এবং সিঙ্গাপুর থেকে এই এলএনজি আমদানি করতে ব্যয় হবে প্রায় এক হাজার ৪৩৮ কোটি টাকা।  

বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংকান্ত্র মন্ত্রিসভা কমিটি বৈঠকে এই এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫-এর বিধি ১০৫(৩)(ক) অনুসরণ করে স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কেনা হবে। এর মধ্যে ৩৪তম কার্গোটি ২৩-২৪ জুলাই ২০২৬ এবং ৩৫তম কার্গোটি ২৬-২৭ জুলাই ২০২৬ সময়ের জন্য সরবরাহ করা হবে। 

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, সিঙ্গাপুরভিত্তিক বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমেটেড থেকে একটি এবং যুক্তরাজ্যভিত্তিক টোটাল ইঞ্জিনিয়ারিং গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে এক কার্গো এলএনজি কেনা হবে। এতে মোট ব্যয় হবে এক হাজার ৪৩৭ কোটি ৫৪ লাখ ৬৭ হাজার ৫১২ টাকা (এআইটিসহ)।  

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা পূরণ এবং গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পাশাপাশি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৬-২৭ অর্থবছরে জিটুজি চুক্তির আওতায় ইউরিয়া সার আমদানির লক্ষ্যে সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানির সঙ্গে বিসিআইসির চুক্তি সইয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়।  

এছাড়া, বিদ্যুৎ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এস এস পাওয়ার আই লিমিটেড কর্তৃক নির্মিত বাঁশখালী, চট্টগ্রামে স্থাপিত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানি লিমিটেড কর্তৃক নির্মিত ৩০৭ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কয়লার মূল্য নির্ধারণ পদ্ধতি সংশোধনের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এমএএস/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow