যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: পাকিস্তানের রাজধানী কার্যত ‘লকডাউন’

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা সামনে রেখে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীনভাবে জোরদার করা হয়েছে। রাজধানীজুড়ে কার্যত লকডাউন পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, প্রায় ১০ হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে, যার মধ্যে পুলিশ, সেনাবাহিনী ও বিশেষ কমান্ডো বাহিনী রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ সরকারি এলাকা রেড জোনে প্রবেশের সব সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে বহুস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে স্কুল ও অফিসে ছুটি ঘোষণা করা হয়েছে, যাতে জনসমাগম কম থাকে এবং আয়োজন নির্বিঘ্নভাবে সম্পন্ন করা যায়। এদিকে বিভিন্ন দেশের প্রতিনিধিরা এরই মধ্যে ইসলামাবাদে পৌঁছাতে শুরু করেছেন। তবে কারা অংশ নিচ্ছেন এবং কী বিষয়ে আলোচনা চলছে—সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি পাকিস্তানি কর্তৃপক্ষ। প্রথমে নির্ধারিত সময় অনুযায়ী বৈঠকটি আজ হওয়ার কথা থাকলেও লজিস্টিক সমস্যার কারণে তা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘদিনের কূটনৈতিক প্রচেষ্টার পর এই আলোচনার আয়োজন সম্ভব হয়েছে এবং তারা আশা করছেন, এতে ইতিবাচক অগ্রগতি আসতে পারে। সূত্র: আল-জাজি

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: পাকিস্তানের রাজধানী কার্যত ‘লকডাউন’

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা সামনে রেখে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীনভাবে জোরদার করা হয়েছে।

রাজধানীজুড়ে কার্যত লকডাউন পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, প্রায় ১০ হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে, যার মধ্যে পুলিশ, সেনাবাহিনী ও বিশেষ কমান্ডো বাহিনী রয়েছে।

শহরের গুরুত্বপূর্ণ সরকারি এলাকা রেড জোনে প্রবেশের সব সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে বহুস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে স্কুল ও অফিসে ছুটি ঘোষণা করা হয়েছে, যাতে জনসমাগম কম থাকে এবং আয়োজন নির্বিঘ্নভাবে সম্পন্ন করা যায়।

এদিকে বিভিন্ন দেশের প্রতিনিধিরা এরই মধ্যে ইসলামাবাদে পৌঁছাতে শুরু করেছেন। তবে কারা অংশ নিচ্ছেন এবং কী বিষয়ে আলোচনা চলছে—সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি পাকিস্তানি কর্তৃপক্ষ।

প্রথমে নির্ধারিত সময় অনুযায়ী বৈঠকটি আজ হওয়ার কথা থাকলেও লজিস্টিক সমস্যার কারণে তা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘদিনের কূটনৈতিক প্রচেষ্টার পর এই আলোচনার আয়োজন সম্ভব হয়েছে এবং তারা আশা করছেন, এতে ইতিবাচক অগ্রগতি আসতে পারে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow