যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অচলাবস্থা, তবুও বহাল নাজুক যুদ্ধবিরতি

মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের আলোচনা কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি। তবে আপাতত উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি বহাল রয়েছে, যা পরিস্থিতিতে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। ইসলামাবাদে অনুষ্ঠিত এই বৈঠক ছিল ১৯৭৯ সালের বিপ্লবের পর দুই দেশের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সংলাপ। বৈঠক শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র তাদের চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব দিয়েছে এবং এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ইরানের। অন্যদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র তাদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। বিশ্লেষকদের মতে, আলোচনায় প্রধান বিরোধের বিষয়গুলো ছিল—হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত ও আঞ্চলিক পরিস্থিতি। আলোচনা ব্যর্থ হলেও কিছু ইতিবাচক অগ্রগতি দেখা গেছে। সৌদি আরবে একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন পুনরায় চালু হয়েছে এবং কাতার জাহাজ চলাচলে আংশিক শিথিলতা দিয়েছে। মধ্যস্থতাকারী পাকিস্তান উভয় পক্ষকে যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার বলেন, এই যুদ্ধবিরতি ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অচলাবস্থা, তবুও বহাল নাজুক যুদ্ধবিরতি

মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের আলোচনা কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি। তবে আপাতত উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি বহাল রয়েছে, যা পরিস্থিতিতে কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

ইসলামাবাদে অনুষ্ঠিত এই বৈঠক ছিল ১৯৭৯ সালের বিপ্লবের পর দুই দেশের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সংলাপ।

বৈঠক শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র তাদের চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব দিয়েছে এবং এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ইরানের।

অন্যদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র তাদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে।

বিশ্লেষকদের মতে, আলোচনায় প্রধান বিরোধের বিষয়গুলো ছিল—হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত ও আঞ্চলিক পরিস্থিতি।

আলোচনা ব্যর্থ হলেও কিছু ইতিবাচক অগ্রগতি দেখা গেছে। সৌদি আরবে একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন পুনরায় চালু হয়েছে এবং কাতার জাহাজ চলাচলে আংশিক শিথিলতা দিয়েছে।

মধ্যস্থতাকারী পাকিস্তান উভয় পক্ষকে যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার বলেন, এই যুদ্ধবিরতি ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংঘাতের সূত্রপাত হয় ফেব্রুয়ারিতে, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়। এরপর পাল্টাপাল্টি হামলায় পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে ওঠে।

এদিকে লেবাননে সংঘর্ষ অব্যাহত রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

সূত্র: এএফপি

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow