যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের নতুন দফা নিয়ে গভীর উদ্বেগ রাশিয়ার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সামরিক সংঘাতের নতুন দফা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। পরিস্থিতি আরও অবনতির দিকে না যেতে উভয় পক্ষকে সংযম প্রদর্শন এবং অবিলম্বে সামরিক হামলা বন্ধের আহ্বান জানিয়েছে মস্কো। খবর আল-জাজিরার।  রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সাংবাদিকদের বলেন, ইসলামিক রিপাবলিক অব ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অপ্ররোচিত আগ্রাসনের মাধ্যমে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইরান সশস্ত্র সংঘাতের নতুন পর্যায় নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। তিনি আরও বলেন, আমরা উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি এবং অবিলম্বে সব ধরনের সামরিক হামলা বন্ধ করার দাবি জানাচ্ছি। রাশিয়ার এ মন্তব্য এমন এক সময়ে এলো, যখন এপ্রিলের যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হচ্ছে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। রাশিয়া ও ইরানের মধ্যে দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক রয়েছে। মধ্য এশিয়া, আফগানিস্তান ও ইরাকে যুক্তরাষ্ট্রের নীতির প্রতি উভয় দেশের দীর্ঘদিনের অবিশ্বাস তাদেরকে আরও

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের নতুন দফা নিয়ে গভীর উদ্বেগ রাশিয়ার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সামরিক সংঘাতের নতুন দফা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। পরিস্থিতি আরও অবনতির দিকে না যেতে উভয় পক্ষকে সংযম প্রদর্শন এবং অবিলম্বে সামরিক হামলা বন্ধের আহ্বান জানিয়েছে মস্কো। খবর আল-জাজিরার। 

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সাংবাদিকদের বলেন, ইসলামিক রিপাবলিক অব ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অপ্ররোচিত আগ্রাসনের মাধ্যমে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইরান সশস্ত্র সংঘাতের নতুন পর্যায় নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন।

তিনি আরও বলেন, আমরা উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি এবং অবিলম্বে সব ধরনের সামরিক হামলা বন্ধ করার দাবি জানাচ্ছি।

রাশিয়ার এ মন্তব্য এমন এক সময়ে এলো, যখন এপ্রিলের যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হচ্ছে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

রাশিয়া ও ইরানের মধ্যে দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক রয়েছে। মধ্য এশিয়া, আফগানিস্তান ও ইরাকে যুক্তরাষ্ট্রের নীতির প্রতি উভয় দেশের দীর্ঘদিনের অবিশ্বাস তাদেরকে আরও ঘনিষ্ঠ করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অতীতেও তেহরানের সঙ্গে সম্পর্ককে মস্কোর একটি কৌশলগত অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow