যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি ও সমঝোতা প্রক্রিয়া এগোলেও নিজেদের নিরাপত্তা স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পিছপা হবে না বলে জানিয়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদের আইনপ্রণেতা এরিয়েল কালনার বলেছেন, ইসরায়েল নিজেকে রক্ষা করা অব্যাহত রাখবে। যা করা প্রয়োজন, আমরা তাই করব। সোমবার (১৫ জুন) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা যা প্রয়োজন মনে করব, তাই করব। আমাদের বন্ধুদের কাছ থেকে সেই অবস্থান বোঝার প্রত্যাশা করি। ইরান বা লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক পদক্ষেপ অব্যাহত থাকবে কি না; এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মিত্রদের মধ্যেও মতপার্থক্য থাকতে পারে, তবে বিপদের সময় মিত্রদের একে অপরের অবস্থান বুঝতে হবে। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি উদ্যোগকে ঘিরে ইসরায়েলের অভ্যন্তরে রাজনৈতিক বিতর্কও তীব্র হয়েছে। দেশটির রাজনৈতিক অঙ্গনের ডানপন্থি থেকে উদারপন্থি বিভিন্ন মহলই মনে করছে, নতুন সমঝোতা ইসরায়েলের কিছু কৌশলগত স্বার্থকে উপেক্ষা করেছে এবং ওয়াশিংটনের সঙ্গে মতবিরোধকে সামনে এনেছে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, লেবানন, সিরিয়া ও গাজায় যে এলাকাগুলো বর্তমানে

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি ও সমঝোতা প্রক্রিয়া এগোলেও নিজেদের নিরাপত্তা স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পিছপা হবে না বলে জানিয়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদের আইনপ্রণেতা এরিয়েল কালনার বলেছেন, ইসরায়েল নিজেকে রক্ষা করা অব্যাহত রাখবে। যা করা প্রয়োজন, আমরা তাই করব। সোমবার (১৫ জুন) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা যা প্রয়োজন মনে করব, তাই করব। আমাদের বন্ধুদের কাছ থেকে সেই অবস্থান বোঝার প্রত্যাশা করি। ইরান বা লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক পদক্ষেপ অব্যাহত থাকবে কি না; এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মিত্রদের মধ্যেও মতপার্থক্য থাকতে পারে, তবে বিপদের সময় মিত্রদের একে অপরের অবস্থান বুঝতে হবে। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি উদ্যোগকে ঘিরে ইসরায়েলের অভ্যন্তরে রাজনৈতিক বিতর্কও তীব্র হয়েছে। দেশটির রাজনৈতিক অঙ্গনের ডানপন্থি থেকে উদারপন্থি বিভিন্ন মহলই মনে করছে, নতুন সমঝোতা ইসরায়েলের কিছু কৌশলগত স্বার্থকে উপেক্ষা করেছে এবং ওয়াশিংটনের সঙ্গে মতবিরোধকে সামনে এনেছে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, লেবানন, সিরিয়া ও গাজায় যে এলাকাগুলো বর্তমানে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, সেখানে সেনারা অবস্থান অব্যাহত রাখবে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা স্মারকের তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজেলেল স্মোটরিচ। তিনি দাবি করেছেন, এই চুক্তি শুধু ইসরায়েলের জন্য নয়, পুরো বিশ্বের জন্যই ক্ষতিকর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় স্মোটরিচ বলেন, ইরানের বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার অভিযান ইসরায়েলকে নিজস্ব উপায়ে অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, ইরানের সঙ্গে হওয়া এই চুক্তি ইসরায়েল এবং সমগ্র মুক্ত বিশ্বের জন্য খারাপ। ইরানের সরকার পতনের অভিযান আমাদের নিজেদেরই সৃজনশীল উপায়ে চালিয়ে যেতে হবে এবং নিশ্চিত করতে হবে যে তারা কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, আঞ্চলিক পর্যায়ে পরিচালিত অভিযানে ইরানের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে। তার মতে, পশ্চিমা মিত্রদের কূটনৈতিক সমঝোতার মাধ্যমে এই অর্জনকে বিসর্জন দেওয়া উচিত নয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow